• মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
৫ থেকে ৭ দিনের ভেতরে রামিসা হত্যা মামলার বিচার শেষ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা ২৪ঘন্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও ১৬ জনের মৃত্যু মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে নিহত ৩ বাংলাদেশি ফরিদপুরে বাসের ধাক্কায় অ্যাম্বুলেন্সের ৫ যাত্রী নিহত পাঁচ দফা দাবিতে পাবনায় বিড়ি শ্রমিকদের মানববন্ধন পিরোজপুরে ইসলামী ব্যাংকের পাচারকৃত টাকা ফেরত আনার দাবিতে মানববন্ধন ইসলামী ব্যাংক ধ্বংসের পায়তারা বন্ধ এবং এস আলমকে দেশে ফিরিয়ে এনে বিচারের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন জিয়ানগরে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ এক মাসের মধ্যে রামিসার হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে : ময়মনসিংহে প্রধানমন্ত্রী

২৮ দিনে হামে ১৬৯ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৮ হাজারেরও বেশি

নিজস্ব প্রতিবেদক :
Update : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : দেশে হামের প্রকোপ ভয়াবহ আকার ধারণ করেছে। গত ১৫ মার্চ থেকে ১১ এপ্রিল পর্যন্ত ২৮ দিনে হাম এবং হামের উপসর্গ নিয়ে মোট ১৬৯ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মারা গেছে আরও ২ শিশু। শনিবার (১১ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে ১৮ হাজার ৮৭৪ জন শিশু হামে আক্রান্ত হয়েছে। এর মধ্যে ২ হাজার ৪৮৯ জনের শরীরে হামের উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে এবং ১৪ হাজার ৩৮৫ জন সন্দেহজনকভাবে আক্রান্ত।
মৃত ১৬৯ শিশুর মধ্যে ২৪ জন নিশ্চিতভাবে হামে আক্রান্ত ছিল এবং বাকি ১৪৫ জন মারা গেছে হামের লক্ষণ নিয়ে। পরিসংখ্যান অনুযায়ী, ঢাকা বিভাগে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি। এই বিভাগে নিশ্চিত ও সন্দেহজনক মিলিয়ে ৭ হাজার ৪৭৮ জন শিশু আক্রান্ত হয়েছে। আক্রান্তের দিক থেকে দ্বিতীয় অবস্থানে থাকা রাজশাহী বিভাগে রোগীর সংখ্যা ৩ হাজার ৪৪৯ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category