• মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
৫ থেকে ৭ দিনের ভেতরে রামিসা হত্যা মামলার বিচার শেষ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা ২৪ঘন্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও ১৬ জনের মৃত্যু মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে নিহত ৩ বাংলাদেশি ফরিদপুরে বাসের ধাক্কায় অ্যাম্বুলেন্সের ৫ যাত্রী নিহত পাঁচ দফা দাবিতে পাবনায় বিড়ি শ্রমিকদের মানববন্ধন পিরোজপুরে ইসলামী ব্যাংকের পাচারকৃত টাকা ফেরত আনার দাবিতে মানববন্ধন ইসলামী ব্যাংক ধ্বংসের পায়তারা বন্ধ এবং এস আলমকে দেশে ফিরিয়ে এনে বিচারের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন জিয়ানগরে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ এক মাসের মধ্যে রামিসার হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে : ময়মনসিংহে প্রধানমন্ত্রী

রাজবাড়ীতে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হত্যা

নিজস্ব প্রতিনিধি :
Update : রবিবার, ১ মার্চ, ২০২৬

সবুজবাংলা২৪ডটকম, রাাজবাড়ী : রাজবাড়ী সদর উপজেলার শহীদ ওহাব পুরে মাদক সেবনে বাধা দেয়ায় মাদক ব্যবসায়ী বরকত সেকের লাঠির আঘাতে মো. সমশের আলী শেখ (৬৮) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
রোববার (১ মার্চ) সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের গৌরিপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সমশের শেখ মৃত সোবাহান শেখের ছেলে। অভিযুক্ত বরকত একই গ্রামের বাসিন্দা।
রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার জিয়াউর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, অভিযুক্ত বরকত শেখকে আটক করা হয়েছে। নিহতের পরিবার মামলা দায়ের একটি হত্যা মামলা দায়ের করেছে। তবে ঘটনাটি তদন্তাধীন রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শহীদওহাবপুর ইউনিয়নের পশ্চিম গৌরিপুর এলাকার বাসিন্দা বরকত শেখ দীর্ঘদিন ধরে এলাকায় মাদকসেবন ও ব্যবসা করে আসছিলেন।
এই মাদক সেবনে তাকে বাধা দিয়েছিল প্রতিবেশী সমশের শেখ। সেহরি শেষে ফজরের নামাজ পড়ে বাড়ি ফিরে সমশের শেখ দেখেন বরকত শেখ তার ছেলে-বউয়ের ঘরের দরজা ও বেড়া ভাঙচুরের চেষ্টা করছেন।
এতে বাধা দিলে বরকত লাঠি দিয়ে তাকে মারধর করে এবং বাড়ির পাশের বাঁশঝাড়ে নিয়ে গিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category