• মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
৫ থেকে ৭ দিনের ভেতরে রামিসা হত্যা মামলার বিচার শেষ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা ২৪ঘন্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও ১৬ জনের মৃত্যু মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে নিহত ৩ বাংলাদেশি ফরিদপুরে বাসের ধাক্কায় অ্যাম্বুলেন্সের ৫ যাত্রী নিহত পাঁচ দফা দাবিতে পাবনায় বিড়ি শ্রমিকদের মানববন্ধন পিরোজপুরে ইসলামী ব্যাংকের পাচারকৃত টাকা ফেরত আনার দাবিতে মানববন্ধন ইসলামী ব্যাংক ধ্বংসের পায়তারা বন্ধ এবং এস আলমকে দেশে ফিরিয়ে এনে বিচারের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন জিয়ানগরে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ এক মাসের মধ্যে রামিসার হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে : ময়মনসিংহে প্রধানমন্ত্রী

তা’মীরুল মিল্লাতে ‘জ্ঞান চর্চা কেন্দ্র’র যাত্রা শুরু

নিজস্ব প্রতিনিধি :
Update : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬

সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা, যাত্রাবাড়ী, ঢাকাকে ঘিরে আত্মপ্রকাশ করল নতুন একটি বুদ্ধিবৃত্তিক সংগঠন ‘জ্ঞান চর্চা কেন্দ্র’। শিল্প-সাহিত্য-সংস্কৃতি চিন্তন ও সৃজনশীল চর্চাকে এগিয়ে নিতে আয়োজিত হয়েছে সংগঠনটির প্রথম সাহিত্য আসর।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ছয়টায় যাত্রাবাড়ীর মীরহাজিরবাগের একটি বাসভবনে বিশিষ্ট লেখক ও সম্পাদক সালেহ মাহমুদ এর সভাপতিত্বে এবং সম্পাদক লিটন হালিমের সঞ্চালনায় সাহিত্যসভাটি অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মো. আব্দুস সামাদ আজাদ। এছাড়াও উপস্থিত ছিলেন কবি জাফর পাঠান, প্রভাষক মো. মোখলেছুর রহমান এবং তরুণ লেখক ও সম্পাদক সাইফুল ইসলাম। তাঁদের অংশগ্রহণে বৈঠকটি প্রাণবন্ত হয়ে ওঠে।
আলোচনা পর্বে স্বরচিত কবিতা পাঠের মাধ্যমে সাহিত্যিক আবহ তৈরি হয়। কবিতার ভাষা, সমকালীন সাহিত্যচর্চা এবং তরুণ প্রজন্মের বুদ্ধিবৃত্তিক বিকাশ নিয়ে উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারীরা মত প্রকাশ করেন মাদরাসাভিত্তিক শিক্ষার্থীদের মাঝে নিয়মিত সাহিত্যচর্চা, পাঠচক্র ও গবেষণামূলক কার্যক্রম গড়ে তুলতে এমন উদ্যোগ সময়োপযোগী ও প্রয়োজনীয়।
সভায় ‘জ্ঞান চর্চা কেন্দ্র’-এর ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণ করা হয়। পাশাপাশি আসন্ন ঈদ পরবর্তী ঈদ পুনর্মিলনী আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। ওই পুনর্মিলনী অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ‘জ্ঞান চর্চা কেন্দ্র’-এর নাম চূড়ান্তকরণ এবং পূর্ণাঙ্গ কমিটি গঠনের বিষয়েও সিদ্ধান্ত গৃহীত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category