• মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
৫ থেকে ৭ দিনের ভেতরে রামিসা হত্যা মামলার বিচার শেষ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা ২৪ঘন্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও ১৬ জনের মৃত্যু মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে নিহত ৩ বাংলাদেশি ফরিদপুরে বাসের ধাক্কায় অ্যাম্বুলেন্সের ৫ যাত্রী নিহত পাঁচ দফা দাবিতে পাবনায় বিড়ি শ্রমিকদের মানববন্ধন পিরোজপুরে ইসলামী ব্যাংকের পাচারকৃত টাকা ফেরত আনার দাবিতে মানববন্ধন ইসলামী ব্যাংক ধ্বংসের পায়তারা বন্ধ এবং এস আলমকে দেশে ফিরিয়ে এনে বিচারের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন জিয়ানগরে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ এক মাসের মধ্যে রামিসার হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে : ময়মনসিংহে প্রধানমন্ত্রী

ইরানের বন্দর অবরুদ্ধে মার্কিনিদের ১০ হাজার সেনা ও ১২ যুদ্ধজাহাজ মোতায়েন

আন্তর্জাতিক ডেস্ক :
Update : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬

সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : ইরানের হরমুজ প্রণালি ও উপসাগরীয় অঞ্চলের বন্দরগুলো অবরুদ্ধ করতে ১০ হাজার সেনা ও ১২টি যুদ্ধজাহাজ মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) দেশটির সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড এ তথ্য জানিয়েছে।
গতকাল সোমবার অবরোধ শুরু হওয়ার পর ইরানের বন্দর থেকে আসা ছয়টি জাহাজকে ফিরিয়ে দেওয়া হয়েছে বলেও দাবি করেছে সেন্ট্রাল কমান্ড।
এক বিবৃতিতে তারা বলেছে, “ইরানের বন্দরগুলোতে মার্কিন নৌবাহিনীর আরোপকৃত অবরোধে ১০ হাজারেরও বেশি সেনা এবং ১২টি যুদ্ধজাহাজ অংশ নিয়েছে। ইরানের ভেতরে প্রবেশ বা বাইরে বের হওয়ার চেষ্টা করা ‘যেকোনো দেশের’ জাহাজের ক্ষেত্রেই এই কঠোর নিষেধাজ্ঞা কার্যকর করা হচ্ছে।”
“অবরোধের প্রথম ২৪ ঘণ্টায় একটি জাহাজও মার্কিন অবরোধ ভেদ করতে পারেনি। ওমান উপসাগরে থাকা ছয়টি বাণিজ্যিক জাহাজ মার্কিন বাহিনীর নির্দেশ মেনে গতিপথ পরিবর্তন করে পুনরায় ইরানি বন্দরে ফিরে যেতে বাধ্য হয়েছে।”

সেন্ট্রাল কমান্ড আরও বলেছে, হরমুজে জাহাজ চলাচলে তারা এখন সহায়তা করছে। তবে বাণিজ্যিক জাহাজকে নিরাপত্তা দিয়ে হরমুজ পার করছে নাকি অন্যভাবে সহায়তা করছে সেটি স্পষ্ট করেনি তারা। সূত্র: সিএনএন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category