• মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
৫ থেকে ৭ দিনের ভেতরে রামিসা হত্যা মামলার বিচার শেষ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা ২৪ঘন্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও ১৬ জনের মৃত্যু মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে নিহত ৩ বাংলাদেশি ফরিদপুরে বাসের ধাক্কায় অ্যাম্বুলেন্সের ৫ যাত্রী নিহত পাঁচ দফা দাবিতে পাবনায় বিড়ি শ্রমিকদের মানববন্ধন পিরোজপুরে ইসলামী ব্যাংকের পাচারকৃত টাকা ফেরত আনার দাবিতে মানববন্ধন ইসলামী ব্যাংক ধ্বংসের পায়তারা বন্ধ এবং এস আলমকে দেশে ফিরিয়ে এনে বিচারের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন জিয়ানগরে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ এক মাসের মধ্যে রামিসার হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে : ময়মনসিংহে প্রধানমন্ত্রী

ফয়সাল করিমের স্ত্রী, শ্যালক ও শ্যালিকা পাঁচ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক :
Update : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টা মামলায় অভিযুক্ত শুটার ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খানের স্ত্রী শাহেদা পারভীন সামিয়া, শ্যালক ওয়াহিদ আহমেদ শিপু ও শ্যালিকা মারিয়া আক্তারের পাঁচ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
সোমবার (১৫ ডিসেম্বর) তাদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চাওয়া হয়। তবে ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রোববার (১৪ ডিসেম্বর) র‌্যাব অভিযুক্তদের গ্রেফতার করে।
সরকারপক্ষের পাবলিক প্রসিকিউটর (কৌঁসুলি) ওমর ফারুক ফারুকী জানান, মুল আসামিকে পালিয়ে যেতে সাহায্য করার অভিযোগ রয়েছে। রিমান্ডে নিলে ঘটনার পূর্ণ বিবরণ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের অবস্থান সম্পর্কে তথ্য পাওয়া যাবে।
তিনি বলেন, এই মামলায় মূল আসামি ফয়সাল করিম মাসুদ এখনো গ্রেফতারের বাইরে। রিমান্ডে থাকা অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে ঘটনার আরও তথ্য উদঘাটনের চেষ্টা করা হবে।


আপনার মতামত লিখুন :

One response to “ফয়সাল করিমের স্ত্রী, শ্যালক ও শ্যালিকা পাঁচ দিনের রিমান্ডে”

  1. casino7cslot says:

    Alright, checked out casino7cslot. Seems legit. Good selection of games and the site is easy to navigate. Nothing groundbreaking but a solid choice if you’re looking for some spins. Check it out here: casino7cslot

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category