• মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
৫ থেকে ৭ দিনের ভেতরে রামিসা হত্যা মামলার বিচার শেষ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা ২৪ঘন্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও ১৬ জনের মৃত্যু মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে নিহত ৩ বাংলাদেশি ফরিদপুরে বাসের ধাক্কায় অ্যাম্বুলেন্সের ৫ যাত্রী নিহত পাঁচ দফা দাবিতে পাবনায় বিড়ি শ্রমিকদের মানববন্ধন পিরোজপুরে ইসলামী ব্যাংকের পাচারকৃত টাকা ফেরত আনার দাবিতে মানববন্ধন ইসলামী ব্যাংক ধ্বংসের পায়তারা বন্ধ এবং এস আলমকে দেশে ফিরিয়ে এনে বিচারের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন জিয়ানগরে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ এক মাসের মধ্যে রামিসার হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে : ময়মনসিংহে প্রধানমন্ত্রী

মানবিক রাষ্ট্র ও দুর্নীতিমুক্ত সমাজ নির্মাণে আদর্শ শিক্ষার ভূমিকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ : মোবারক হোসাইন

নিজস্ব প্রতিবেদক :
Update : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : ইসলামে শিক্ষা শুধু জ্ঞানার্জন নয়; এটি আত্মশুদ্ধি, ন্যায়পরায়ণতা ও আমানতেরল প্রতি দায়িত্ববোধ জাগ্রত করার মাধ্যম। আদর্শ শিক্ষাই মানুষকে সত্য ও ন্যায়ের পথে স্থির রাখে, যা দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠার ভিত্তি। গতকাল সোমবার (২৪ নভেম্বর) বিকালে মোহাম্মদপুর (মধ্য) থানা জামায়াতের উদ্যোগে শ্যামলী প্রিন্স রেস্টুরেন্টে অনুষ্ঠিত ‘আদর্শ শিক্ষক সমাবেশে’ প্রধান অতিথির বক্তব্যে জনাব মোবারক হোসাইন এসব কথা বলেন। মোঃ মোবারক হোসাইন বলেন, কুরআন-হাদিসে শিক্ষা ও চরিত্র গঠনের প্রতি যে তাগিদ এসেছে, তা বাস্তবে প্রয়োগ করতে পারলেই মানবিক রাষ্ট্র গঠন সহজ হবে। তার বক্তব্যে উপস্থিতদের মাঝে নৈতিক জাগরণ ও সামাজিক দায়িত্ববোধের নতুন উদ্দীপনা সৃষ্টি হয়।
আদর্শ শিক্ষক সমাবেশে উপস্থিত সম্মানিত শিক্ষক মন্ডলীর উদ্দেশ্যে, প্রধান অতিথি ঢাকা ১৩ আসনের জননেতা মোঃ মোবারক হোসাইন বলেন, আপনারাই হলেন- এই সমাজে আদর্শ জাতি হিসেবে গড়ে তোলার জন্য প্রধান কর্ণধার। তাই আপনাদের বিভিন্ন ‘দাবি-দাওয়া’ নিয়ে কখনো রাস্তায় যেতে হবে কেন। আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, এই দেশে যদি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়, তাহলে রাষ্ট্রই আপনাদের সকল চাওয়া এবং পাওয়া পূরণ করবে, ইনশাআল্লাহ। মহানগরী মজলিসের সূরার সদস্য ও মোহাম্মদপুর থানা মধ্য এর সম্মানিত আমির মোহাম্মদ মশিউর রহমানের সভাপতিত্বে , আদর্শ শিক্ষক সমাবেশে প্রধান অতিথি আরও বলেন, আমাদের এই সমাজে শিক্ষার গুরুত্ব না থাকার কারণেই প্রতিনিয়ত সমাজে অন্যায় ও অবিচার বেড়ে চলছে, সাথে চলছে কিশোর গ্যাং বিশাল বিস্তার। প্রধান অতিথি মোঃ মোবারক হোসাইন বলেন, একটি পূর্ণাঙ্গ ইসলামী জীবন ব্যবস্থাই পারে – একটি পূর্ণাঙ্গ মানবিক রাষ্ট্র ও কিশোর গ্যাং মুক্ত সমাজ উপহার দিতে।
ঢাকা ১৩ আসনের জননেতা মোঃ মোবারক হোসাইন দৃঢ় কন্ঠে বলেন আমরা যদি একটি মানবিক রাষ্ট্র গঠনে সাভার সহযোগিতা পাই, সে ক্ষেত্রে শিক্ষা খাতে সর্বোচ্চ দৃষ্টিগোচর করবো ইনশাআল্লাহ।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ঢাকা ১৩ আসনের নির্বাচনী পরিচালক ডাঃ মোঃ শফিউর রহমান বলেন, একটি সুন্দর সমাজ বিনির্মাণে সম্মানিত শিক্ষকদের ভূমিকাই গুরুত্বপূর্ণ। তাই আপনাদের উপর অর্পিত দায়িত্ব পালনে আন্তরিক হবে বলে আমি বিশ্বাস করি।
আদর্শ শিক্ষক সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ১৩ আসনের নির্বাচনী পরিচালক ডাঃ শফিউর রহমান, অ্যাডভোকেট আজহার মুন্সী, মহানবীর মজলিসে সূরা সদস্য ও শেরেবাংলা নগর থানা আমির মোঃ আব্দুল আওয়াল আজম, জৈনপুরী পীর সাহেব হযরত মাওলানা মাহবুবুর রহমান, ৩১ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ডঃ মইনুদ্দীন চৌধুরী, স্টেট কলেজ এর সম্মানিত প্রফেসর নাকি উনার নাম জাকারিয়া হোসাইন, মহম্মদ সাজেদুল হক সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদপুর গার্লস হাই স্কুল, কিং খালেদ স্কুল এন্ড কলেজের সাবেক প্রিন্সিপাল এবিএম শামসুদ্দিন, কলেজ কলেজের সাবেক প্রিন্সিপালসহ কাজী প্রধান শিক্ষক সহকারি সহকারী স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category