• মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
৫ থেকে ৭ দিনের ভেতরে রামিসা হত্যা মামলার বিচার শেষ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা ২৪ঘন্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও ১৬ জনের মৃত্যু মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে নিহত ৩ বাংলাদেশি ফরিদপুরে বাসের ধাক্কায় অ্যাম্বুলেন্সের ৫ যাত্রী নিহত পাঁচ দফা দাবিতে পাবনায় বিড়ি শ্রমিকদের মানববন্ধন পিরোজপুরে ইসলামী ব্যাংকের পাচারকৃত টাকা ফেরত আনার দাবিতে মানববন্ধন ইসলামী ব্যাংক ধ্বংসের পায়তারা বন্ধ এবং এস আলমকে দেশে ফিরিয়ে এনে বিচারের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন জিয়ানগরে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ এক মাসের মধ্যে রামিসার হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে : ময়মনসিংহে প্রধানমন্ত্রী

রয়্যাল এনফিল্ড বাইকের জগতে সবচেয়ে জনপ্রিয় ব্র্যান্ড

তথ্যপ্রযুক্তি ডেস্ক
Update : বুধবার, ৫ মার্চ, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : রয়্যাল এনফিল্ড বাইকের জগতে সবচেয়ে জনপ্রিয় ব্র্যান্ড। একের পর এক বাইক বাজারে আনছে সংস্থাটি। এবার পুরোনো মডেলের বাইক নতুন লুকে আনলো বাজারে। যা এরই মধ্যে বাজারে জনপ্রিয়তা পেয়েছে। রয়্যাল এনফিল্ড গেরিলা ৪৫০-কে বাজারে নতুন রূপে হাজির করেছে সংস্থা।
এই বাইকের লুকে নতুন ছোঁয়া দিতে পিক্স ব্রোঞ্জ রঙের ভ্যারিয়ান্ট আনা হয়েছে বাজারে। আর তার সঙ্গেই আপনি পেয়ে যাবেন ড্যাশ ভ্যারিয়ান্টে স্মোক সিলভার রঙ যা আগে কেবলমাত্র বেস স্পেক অ্যানালগ ভ্যারিয়ান্টেই পাওয়া যেত।
আগের মতোই টপ মডেলে পাবেন কালার টিএফটি ডিসপ্লে, ব্লুটুথ কানেক্টিভিটি এবং গুগল ভিত্তিক নেভিগেশন। সব ভ্যারিয়েন্টেই পাবেন এলইডি লাইটিং এবং ডুয়াল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম।
এই বাইকটি এখন বাজারে মোট ৩টি ভ্যারিয়ান্টে পাওয়া যাচ্ছে যার দাম ও ফিচার্স আলাদা আলাদা। এর অ্যানালগ ভ্যারিয়ান্টের দাম মৌলিক ফিচার্স এবং সিলভার স্মোক রং আপনি পেয়ে যাবেন। রয়্যাল এনফিল্ড গেরিলার এই বাইকের মডেলের দাম ভারতে ২ লাখ ৩৯ হাজার টাকা। ড্যাশ ভ্যারিয়ান্টের দাম হতে পারে ২ লাখ ৪৯ হাজার টাকা এবং এতে ডিজিটাল ডিসপ্লে, পিক্স ব্রোঞ্জ ও স্মোক সিলভার কালার অপশন রয়েছে।
রয়্যাল এনফিল্ড গেরিলার ফ্ল্যাশ ভ্যারিয়ান্টের কথা বললে, এই ভ্যারিয়ান্টে আপনি পেয়ে যাবেন টিএফটি ডিসপ্লে, ব্লুটুথ কানেক্টিভিটি এবং বোল্ড কালার অপশন। বাইকটির এই ভ্যারিয়ান্টের সর্বোচ্চ দাম রয়েছে ২ লাখ ৫৪ হাজার টাকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category