• মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
৫ থেকে ৭ দিনের ভেতরে রামিসা হত্যা মামলার বিচার শেষ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা ২৪ঘন্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও ১৬ জনের মৃত্যু মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে নিহত ৩ বাংলাদেশি ফরিদপুরে বাসের ধাক্কায় অ্যাম্বুলেন্সের ৫ যাত্রী নিহত পাঁচ দফা দাবিতে পাবনায় বিড়ি শ্রমিকদের মানববন্ধন পিরোজপুরে ইসলামী ব্যাংকের পাচারকৃত টাকা ফেরত আনার দাবিতে মানববন্ধন ইসলামী ব্যাংক ধ্বংসের পায়তারা বন্ধ এবং এস আলমকে দেশে ফিরিয়ে এনে বিচারের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন জিয়ানগরে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ এক মাসের মধ্যে রামিসার হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে : ময়মনসিংহে প্রধানমন্ত্রী

জিয়ানগরে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ

নিজস্ব প্রতিনিধি :
Update : রবিবার, ২৪ মে, ২০২৬

সবুজবাংলা২৪ডটকম, জিয়ানগর (পিরোজপুর) : পিরোজপুরের জিয়ানগর উপজেলায় ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের সহযোগিতায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদারের উদ্যোগে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে প্যাকেটজাত ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। রোববার উপজেলার পত্তাশী ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে হতদরিদ্র পরিবারের সদস্যদের হাতে চালের প্যাকেট তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পত্তাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহিন হাওলাদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মো. হাফিজুর রহমান। এসময় উপজেলা বিএনপির সভাপতি মো. ফরিদ আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদার জানান, এ বছর ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহায়তায় ভিজিএফের চাল বিতরণে নতুন কৌশল গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, “গত বছর চাল কম দেওয়ার অভিযোগ উঠেছিল। তাই এবার আমরা ১০ কেজি করে চালের প্যাকেট প্রস্তুত করেছি। খুলনা থেকে বিশেষ প্যাকেট এনে শ্রমিকের মাধ্যমে চাল প্যাকেটজাত করা হয়েছে, যাতে সুবিধাভোগীরা সঠিক পরিমাণ চাল পান।”
তিনি আরও বলেন, “এই উদ্যোগ বাস্তবায়নে উপজেলা নির্বাহী কর্মকর্তা স্যার আমাকে সর্বাত্মক সহযোগিতা করেছেন। এজন্য আমি তাঁর কাছে কৃতজ্ঞ।”
প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরও জানান, পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে উপজেলার পাঁচটি ইউনিয়নের প্রায় ৭ হাজার হতদরিদ্র পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মো. হাফিজুর রহমান বলেন, “সরকারের পাশাপাশি ব্যক্তিগত ও মানবিক উদ্যোগ থেকেও অসহায় মানুষের পাশে দাঁড়ানো প্রয়োজন। সমাজের বিত্তবানদেরও এ ধরনের মানবিক কর্মকাণ্ডে এগিয়ে আসা উচিত।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category