• মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
৫ থেকে ৭ দিনের ভেতরে রামিসা হত্যা মামলার বিচার শেষ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা ২৪ঘন্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও ১৬ জনের মৃত্যু মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে নিহত ৩ বাংলাদেশি ফরিদপুরে বাসের ধাক্কায় অ্যাম্বুলেন্সের ৫ যাত্রী নিহত পাঁচ দফা দাবিতে পাবনায় বিড়ি শ্রমিকদের মানববন্ধন পিরোজপুরে ইসলামী ব্যাংকের পাচারকৃত টাকা ফেরত আনার দাবিতে মানববন্ধন ইসলামী ব্যাংক ধ্বংসের পায়তারা বন্ধ এবং এস আলমকে দেশে ফিরিয়ে এনে বিচারের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন জিয়ানগরে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ এক মাসের মধ্যে রামিসার হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে : ময়মনসিংহে প্রধানমন্ত্রী

ইসলামী আন্দোলনে কারো পক্ষে অবসর নেওয়ার সুযোগ নেই : মোহাম্মদ সেলিম উদ্দিন

নিজস্ব প্রতিবেদক :
Update : শুক্রবার, ২২ মে, ২০২৬

সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : দ্বীন কায়েমই আমাদের একমাত্র জীবনোদ্দেশ্য, তাই জীবনের শেষদিন পর্যন্ত দ্বীনে হক্বের ওপর অবিচল থেকে দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনকে গতিশীল ও বেগবান করতে ছাত্র আন্দোলনের সাবেক জনশক্তির প্রতি আহবান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন।
তিনি শুক্রবার রাজধানীর একটি মিলনায়তেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের হাতিরঝিল অঞ্চল আয়োজিত ছাত্র ইসলামী আন্দোলনের সাবেক জনশক্তিদের প্রীতি সম্মিলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও অঞ্চল পরিচালক হেমায়েত হোসাইনের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সহকারী অঞ্চল পরিচালক আতাউর রহমান সরকারের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন তেজগাঁও দক্ষিণ থানা আমীর ইঞ্জিনিয়ার নো’মান আহমেদি, হাতিরঝিল পূর্ব থানা আমীর জিল্লুর রহমান, পশ্চিম আমীর নুরুল ইসলাম আকন্দ, শিল্পাঞ্চল থানা আমীর কলিম উল্লাহ ও তেজগাঁও উত্তর থানা আমীর আহসান উল্লাহ প্রমূখ।
সেলিম উদ্দিন বলেন, ইসলামী আন্দোলনের পথচলা অতীতে যেমন ফুল বিছানো ছিলোনা, এখনও নয়। এক সমস্যা-সঙ্কুল, কন্টকাকীর্ণ ও সংকীর্ণ পথেই ইসলামী আন্দোলনকে সামনের দিকে এগিয়ে নিতে হয়েছে। যুগে যুগে যারাই মানুষের কাছে দ্বীনের দাওয়াত দিয়েছেন তাদের ওপরই নেমে এসেছে অবর্ণনীয় জুলুম-নির্যাতন। নবী-রাসূলগণও বিরুদ্ধবাদী কুফরী শক্তির হাত থেকে রেহাই পাননি। তাদের কাউকে কাউকে হত্যাও করা হয়েছে। বিশ্বনবী (সা.)কে তা থেকে রেহাই দেয়া হয়নি বরং কাফেরদের নির্মম নির্যাতনে তাকে জন্মভূমি থেকে মদীনায় হিজরত করতে হয়েছে। ইতিহাসের সে ধারাবাহিকতায় স্বৈরাচারি ও ফ্যাসীবাদী আওয়ামী লীগ সরকার আমাদের শীর্ষনেতাদের নির্মম ও নিষ্ঠুরভাবে হত্যা করেছে। অথচ আল্লাহর ওপর ঈমান আনায় ছিল তাদের বড় অপরাধ। তিনি শহীদদের স্বপ্ন বাস্তবায়ন এবং অসমাপ্ত কাজ সমাপ্ত করতে নতুন প্রজন্মকে এগিয়ে আসার আহবান জানান।
তিনি বলেন, ইসলামী আন্দোলনে কারো পক্ষে অবসর নেওয়ার সুযোগ নেই। কারণ, এ কাজ আমাদের প্রত্যেকের ওপরই ফরজ করে দেওয়া হয়েছে। প্রত্যেক নবী-রাসূলগণই এ মিশন ও ভিশন নিয়েই দুনিয়াতে প্রেরীত হয়েছিলেন। রাসূল (স.)ও একই দায়িত্ব নিয়ে দুনিয়াতে এসেছিলেন এবং তার আসহাবগণও সে দায়িত্ব পালন করে গেছেন। আল্লাহর তা’য়ালার খলিফা হিসাবে সে দায়িত্ব এখন আমাদের ওপর চেপেছে। মূলত, মানবরচিত বিধান দিয়ে মানুষের কল্যাণ সম্ভব নয়। তাই কুরআন-সুন্নাহর আদের্শের ভিত্তিতে পুরো বিশ্বকেই পরিবর্তনের জন্য আমাদের নতুন প্রজন্মকে বৈশ্বিক চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে। এ দায়িত্ব থেকে অব্যহতি নেওয়া বা পিছপা হওয়ার কোন সুযোগ নেই। তিনি জীবনকে ইসলামের রঙ্গীন ও দ্বীন প্রতিষ্ঠার প্রত্যয়ে ঐক্যবদ্ধ থাকতে সকলের প্রতি আহবান জানান। তাহলে পুরো বিশ্বই বর্ণিল হয়ে উঠবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category