• মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
৫ থেকে ৭ দিনের ভেতরে রামিসা হত্যা মামলার বিচার শেষ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা ২৪ঘন্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও ১৬ জনের মৃত্যু মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে নিহত ৩ বাংলাদেশি ফরিদপুরে বাসের ধাক্কায় অ্যাম্বুলেন্সের ৫ যাত্রী নিহত পাঁচ দফা দাবিতে পাবনায় বিড়ি শ্রমিকদের মানববন্ধন পিরোজপুরে ইসলামী ব্যাংকের পাচারকৃত টাকা ফেরত আনার দাবিতে মানববন্ধন ইসলামী ব্যাংক ধ্বংসের পায়তারা বন্ধ এবং এস আলমকে দেশে ফিরিয়ে এনে বিচারের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন জিয়ানগরে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ এক মাসের মধ্যে রামিসার হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে : ময়মনসিংহে প্রধানমন্ত্রী

মোঃ জাকারিয়া হোসেন জিয়ানগর উপজেলা পর্যায়ে কলেজ শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত

নিজস্ব প্রতিনিধি :
Update : শুক্রবার, ২২ মে, ২০২৬

সবুজবাংলা২৪ডটকম, জিয়ানগর (পিরোজপুর) : পিরোজপুরের জিয়ানগর উপজেলায় জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক (কলেজ) নির্বাচিত হয়েছেন সরকারি ইন্দুরকানী কলেজের সহককরী অধ্যাপক (ইসলামিক স্টাডিজ) মোঃ জাকারিয়া হোসেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে গতকাল উপজেলা মিলনায়াতনে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার হাসান মোহাম্মাদ হাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল হান্নান।
এসময় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে জাতীয় শিক্ষা সপ্তাহের তাৎপর্য তুলে ধরে শিক্ষার মানোন্নয়ন এবং সৃজনশীল শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করা হয়।
শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান, শিক্ষার্থীদের পাঠদানে আন্তরিকতা, সৃজনশীল কর্মকাণ্ড এবং শিক্ষা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় মোঃ জাকারিয়া হোসেনকে এ সম্মাননায় ভূষিত করা হয়। এ অর্জনে সহকর্মী, শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে আনন্দের আমেজ বিরাজ করছে।
সম্মাননা পাওয়ার পর মোঃ জাকারিয়া হোসেন বলেন, “এই অর্জন আমার একার নয়। সহকর্মী, শিক্ষার্থী ও পরিবারের সহযোগিতায় এ স্বীকৃতি অর্জন সম্ভব হয়েছে। ভবিষ্যতেও শিক্ষার মানোন্নয়নে কাজ করে যেতে চাই।”
উল্লেখ্য, জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে প্রতিবছর দেশের বিভিন্ন পর্যায়ে শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ শিক্ষক, শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category