• মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
৫ থেকে ৭ দিনের ভেতরে রামিসা হত্যা মামলার বিচার শেষ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা ২৪ঘন্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও ১৬ জনের মৃত্যু মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে নিহত ৩ বাংলাদেশি ফরিদপুরে বাসের ধাক্কায় অ্যাম্বুলেন্সের ৫ যাত্রী নিহত পাঁচ দফা দাবিতে পাবনায় বিড়ি শ্রমিকদের মানববন্ধন পিরোজপুরে ইসলামী ব্যাংকের পাচারকৃত টাকা ফেরত আনার দাবিতে মানববন্ধন ইসলামী ব্যাংক ধ্বংসের পায়তারা বন্ধ এবং এস আলমকে দেশে ফিরিয়ে এনে বিচারের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন জিয়ানগরে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ এক মাসের মধ্যে রামিসার হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে : ময়মনসিংহে প্রধানমন্ত্রী

রামিসা হত্যাকারী’র ফাঁসির দাবিতে ভাণ্ডারিয়ায় মানববন্ধন

মো. মাইনুল মুন্সী :
Update : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
oplus_0

সবুজবাংলা২৪ডটকম, ভাণ্ডারিয়া: রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির ৮ বছরের শিক্ষার্থী রামিসা আক্তারের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং সকল ধর্ষক ও হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে পিরোজপুরের ভাণ্ডারিয়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২১ মে) বেলা ১১ টায় ভান্ডারিয়া কেন্দ্রীয় শহিদ মিনারে আন্তর্জাতিক মানবাধিকার বাস্তবায়ন ও প্রশিক্ষণ হিট ফাউন্ডেশন ভাণ্ডারিয়া উপজেলা শাখা এবং ভাণ্ডারিয়ার সচেতন নাগরিক সমাজ এর উদ্যোগে মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সাংবাদিক, শিক্ষার্থী, সামাজিক ও মানবাধিকার কর্মীরা অংশ নেন।
এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন আন্তর্জাতিক মানবাধিকার বাস্তবায়ন ও প্রশিক্ষণ হিট ফাউন্ডেশন ভাণ্ডারিয়া উপজেলা শাখা উপদ্রেষ্টা আলহাজ¦ বাদশা জোমাদ্দার, সভাপতি মেহেদি হাসান, দৈনিক সকালের সময় সংবাদিক মাইনুল মুন্সি, ছাত্রদল নেতা রুমান সরদার প্রমূখ।
বক্তারা বলেন, রামিসার মতো নিষ্পাপ শিশুকে নির্মমভাবে হত্যা শুধু একটি পরিবারের নয়, সমগ্র জাতির বিবেককে নাড়া দিয়েছে। এ ধরনের বর্বরোচিত অপরাধের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি তথা ফাঁসি দিতে হবে, তানাহলে সমাজে আরো অপরাধের প্রবণতা বাড়বে।
বক্তারা আরও বলেন, দেশে ধারাবাহিকভাবে নারী ও শিশু ধর্ষণ এবং হত্যার ঘটনা দিন দিন কেবল বেড়েই চলেছে। বিচারহীনতার সংস্কৃতি এবং সময়ক্ষেপণ কারণে অপরাধীরা বারবার পার পেয়ে যাচ্ছে। তাই রামিসা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি ফাঁসি কার্যকর করার দাবি জানান তারা। মানববন্ধন থেকে বক্তারা সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, শুধু রামিসার হত্যাকারী নয়, দেশের সকল ধর্ষক ও নারী-শিশু নির্যাতনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। সমাজ থেকে ধর্ষণ ও সহিংসতা নির্মূলে আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করার পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category