• মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
৫ থেকে ৭ দিনের ভেতরে রামিসা হত্যা মামলার বিচার শেষ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা ২৪ঘন্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও ১৬ জনের মৃত্যু মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে নিহত ৩ বাংলাদেশি ফরিদপুরে বাসের ধাক্কায় অ্যাম্বুলেন্সের ৫ যাত্রী নিহত পাঁচ দফা দাবিতে পাবনায় বিড়ি শ্রমিকদের মানববন্ধন পিরোজপুরে ইসলামী ব্যাংকের পাচারকৃত টাকা ফেরত আনার দাবিতে মানববন্ধন ইসলামী ব্যাংক ধ্বংসের পায়তারা বন্ধ এবং এস আলমকে দেশে ফিরিয়ে এনে বিচারের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন জিয়ানগরে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ এক মাসের মধ্যে রামিসার হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে : ময়মনসিংহে প্রধানমন্ত্রী

জানুয়ারির মধ্যেই বগা সেতুর নির্মাণ কাজ শুরু করা হবে : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি :
Update : বুধবার, ২০ মে, ২০২৬

সবুজবাংলা২৪ডটকম, বাউফল (পটুয়াখালী) : পটুয়াখালী জেলার বাউফল বাসীর বহুল প্রতিক্ষীত বগা সেতু বাস্তবায়নে স্থানীয় এমপি ড. শফিকুল ইসলাম মাসুদের আমন্ত্রণে বগা ফেরিস্থলে সেতু নির্মাণের প্রয়োজনীয়তা যাছাই করতে মঙ্গলবার (১৯ মে) দুপুরে বাউফল আসেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম। পরিদর্শন শেষে আয়োজিত জনসভায় যোগ দিয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, স্থানীয় সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ বগা সেতু নির্মাণের জন্য তাঁর সঙ্গে একাধিকবার আলোচনা করেছেন। সাংসদ মাসুদের আমন্ত্রণে তিনি বাউফল এসে বগা সেতু নির্মাণের পূর্ণ প্রয়োজনীয়তা অনুভব করতে পেরেছেন। এসময় তিনি বলেন, আগামী ডিসেম্বর অথবা জানুয়ারির প্রথম দিকেই বগা সেতুর নির্মাণ কাজ শুরু করা হবে। মন্ত্রীর এমন ঘোষণায় স্থানীয় জনসাধারণের মাঝে আনন্দের জোয়ার বয়ে যায়।
জনসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি, পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, বগা সেতু নির্মাণ শুধু বাউফল বাসীর একক নয় পুরো দক্ষিণাঞ্চলের বৃহৎ জনগোষ্ঠীর দীর্ঘদিনের প্রাণের দাবি। কিন্তু জনগণের মতামতকে অগ্রাহ্য করার ফলে স্বাধীনতার ৫৫ বছরেও বাউফল বাসী বগা সেতু পায়নি। তিনি জানান, পতিত আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর তিনি জনগণকে প্রতিশ্রুতি দিয়েছিলেন সুযোগ পেলে তিনি বগা সেতু নির্মাণ করবেন। জনগণ তাকে সংসদ সদস্য নির্বাচিত করে জনগণের খেদমতে নিয়োজিত করেছে। তাই তিনি জনগণের খেদমতে বগা সেতু নির্মাণ কাজকে অগ্রাধিকার দিয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলমের সঙ্গে আলোচনা করেছেন। বগা সেতু নির্মাণের সময়সীমা নির্ধারণ করে চূড়ান্ত ঘোষণা দেওয়ায় তিনি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলমকে বাউফলবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানান।
জনসভায় উপস্থিত পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী আলহাজ্ব আলতাব হোসেন চৌধুরী বলেন, “জনগণের প্রাণের দাবি বগা সেতু। আমাদেরকে দলমতের ঊর্ধ্বে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। দেশ সবার, তাই সকলকে একসাথে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে।”
জনসভায় বাউফলবাসীর পক্ষ থেকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলমকে এবং পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী আলহাজ্ব আলতাব হোসেন চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানান বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি, পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। এসময় দলীয় নেতাকর্মী ও হাজার-হাজার জনসাধারণ উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category