• মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
৫ থেকে ৭ দিনের ভেতরে রামিসা হত্যা মামলার বিচার শেষ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা ২৪ঘন্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও ১৬ জনের মৃত্যু মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে নিহত ৩ বাংলাদেশি ফরিদপুরে বাসের ধাক্কায় অ্যাম্বুলেন্সের ৫ যাত্রী নিহত পাঁচ দফা দাবিতে পাবনায় বিড়ি শ্রমিকদের মানববন্ধন পিরোজপুরে ইসলামী ব্যাংকের পাচারকৃত টাকা ফেরত আনার দাবিতে মানববন্ধন ইসলামী ব্যাংক ধ্বংসের পায়তারা বন্ধ এবং এস আলমকে দেশে ফিরিয়ে এনে বিচারের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন জিয়ানগরে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ এক মাসের মধ্যে রামিসার হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে : ময়মনসিংহে প্রধানমন্ত্রী

আলী নামে মাসুদ সাঈদীর কোনো ‘ব্যক্তিগত সহকারী’ বা ‘একান্ত সহকর্মী’ নেই

নিজস্ব প্রতিনিধি :
Update : সোমবার, ১৮ মে, ২০২৬

সবুজবাংলা২৪ডটকম, জিয়ানগর (পিরোজপুর) : পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী-কে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের ঘটনায় তীব্র প্রতিবাদ জানানো হয়েছে।
গতকাল সকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মাসুদ সাঈদীর ব্যক্তিগত সহকারী ফরহাদ হোসেন জানান, গতকাল রাত থেকে পিরোজপুরের কয়েকটি ভুয়া ফেসবুক পেজ এবং রাজনৈতিক পরিচয়ধারী কিছু ব্যক্তি অনলাইনে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মাসুদ সাঈদী এমপিকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে। সেখানে আলী শেখ নামের এক ব্যক্তির সঙ্গে তোলা কিছু ছবি ব্যবহার করে তাকে মাসুদ সাঈদীর ঘনিষ্ঠ বা ব্যক্তিগত সহযোগী হিসেবে উপস্থাপন করা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।
বিবৃতিতে বলা হয়, নির্বাচনের সময় ও বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে অসংখ্য মানুষ মাসুদ সাঈদীর সঙ্গে ছবি তুলেছেন। গণসমাবেশ ও জনসভায় অনেকেই তার আশপাশে অবস্থান করতেন। তখন সবার পরিচয় জানা বা ব্যক্তিগতভাবে চেনা সম্ভব ছিল না। আলোচিত আলী শেখও তেমনই একজন ছিলেন। একই সঙ্গে তিনি একজন গেজেটেড জুলাই যোদ্ধা ছিলেন এবং সেই পরিচয়েই বিভিন্ন কর্মসূচিতে উপস্থিত হতেন ও মাসুদ সাঈদী এমপির সঙ্গে ছবি তুলতেন।
বিবৃতিতে আরও বলা হয়, তার সম্পর্কে এলাকায় কিছু নেতিবাচক তথ্য পাওয়ার পর তাকে এ বিষয়ে সতর্ক করা হয় এবং ভবিষ্যতে সংসদ সদস্য মাসুদ সাঈদীর কোনো কর্মসূচিতে না আসার জন্যও বলা হয়। এ বিষয়ে স্থানীয় জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অবগত রয়েছেন।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, “দোষী যে-ই হোক না কেন, তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক—আমরাও সেটাই চাই। তবে একটি বিচ্ছিন্ন ঘটনার সঙ্গে উদ্দেশ্যমূলকভাবে সংসদ সদস্য মাসুদ সাঈদীর নাম জড়িয়ে তার সম্মান ক্ষুণ্ন করার অপচেষ্টা গ্রহণযোগ্য নয়।”
এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়েছে। একই সঙ্গে জাতীয় নির্বাচনে পরাজিত প্রতিপক্ষ মহল পরিকল্পিতভাবে নামে-বেনামে কিছু ভুয়া পেজ ও আইডি ব্যবহার করে মাসুদ সাঈদী এমপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলেও অভিযোগ করা হয়।
শেষে মাসুদ সাঈদীর পক্ষ থেকে এ ধরনের মিথ্যা প্রচারণার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category