সবুজবাংলা২৪ডটকম, সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা সদরের উপজেলা ৬ নাম্বার ভোমরা ইউনিয়ন লক্ষ্মী দাড়ি গ্রামে লোকমানের (বড় ছেলে) সাদ্দাম নিজের স্ত্রীকে জবাই করে হত্যা করেছে, তার স্ত্রীর নাম তাসলিমা খাতুন (৩২) তাদের বিবাহ হয়েছিল ১৬ বছর পূর্বে। তাদের দুইটা সন্তান আছে একটি ছেলে ও একটি মেয়ে। মেয়েটির নাম সাদিয়া (১৩) এবং ছেলে রোহান (৮)। এছাড়া তাসলিমার পেটে চার মাস একটি বাচ্চা ছিল। ঘটনাস্থল থেকে জানা যায় শনিবার রাত এগারোটার দিকে সাদ্দাম তার স্ত্রী তাসলিমা কে শনিবার রাতে নিজের ঘরের ভিতরে জবাই করে পরে পালিয়ে যায়। নিহত তাসলিমা দেবহাটা উপজেলা বহেরা গ্রামের নুরুজ্জামানের মেয়ে।