• মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
৫ থেকে ৭ দিনের ভেতরে রামিসা হত্যা মামলার বিচার শেষ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা ২৪ঘন্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও ১৬ জনের মৃত্যু মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে নিহত ৩ বাংলাদেশি ফরিদপুরে বাসের ধাক্কায় অ্যাম্বুলেন্সের ৫ যাত্রী নিহত পাঁচ দফা দাবিতে পাবনায় বিড়ি শ্রমিকদের মানববন্ধন পিরোজপুরে ইসলামী ব্যাংকের পাচারকৃত টাকা ফেরত আনার দাবিতে মানববন্ধন ইসলামী ব্যাংক ধ্বংসের পায়তারা বন্ধ এবং এস আলমকে দেশে ফিরিয়ে এনে বিচারের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন জিয়ানগরে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ এক মাসের মধ্যে রামিসার হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে : ময়মনসিংহে প্রধানমন্ত্রী

সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহার ইন্তেকালে অধ্যাপক এবিএম ফজলুল করীমের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক :
Update : শনিবার, ১৬ মে, ২০২৬

সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : মুন্সীগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এবং মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবায়ক মিজানুর রহমান সিনহা দীর্ঘদিন সিঙ্গাপুরে চিকিৎসাধীন থাকার পর গত ১৫/০৬/২০২৬ তারিখ রোজ শুক্রবার দিবাগত রাত ২ টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মিজানুর রহমান সিনহার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মুন্সিগঞ্জ জেলার সাবেক আমীর, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের কেন্দ্রীয় জেনারেল সেক্রেটারি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য অধ্যাপক এবিএম ফজলুল করীম।
শোকবাণীতে তিনি বলেন, মিজানুর রহমান সিনহা একজন যোগ্য রাজনীতিবীদ, শিল্পপতি এবং সবার আস্থাভাজন ব্যক্তি ছিলেন। তিনি ছাত্র জীবন থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত থেকে ১৯৯০ সালে বিএনপিতে যোগ দিয়ে মুন্সিগঞ্জ—২ আসন থেকে ১৯৯৬ সালে সপ্তম ও ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৩ সালে তিনি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর দায়িত্ব নিয়ে ২০০৬ সাল পর্যন্ত নিষ্ঠার সঙ্গে কাজ করে গেছেন। তিনি সামাজিক ও রাষ্ট্রীয় কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। পিতার মৃত্যুর পর ১৯৭৫ সালে পারিবারিক শিল্পপ্রতিষ্ঠান একমি গ্রুপে যোগ দিয়ে ১৯৮৩ সাল থেকে গ্রুপটির ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করে গেছেন। তিনি দলের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন এবং বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে গেছেন।
অধ্যাপক এবিএম ফজলুল করিম বলেন, আমরা দোয়া করি মহান আল্লাহ তায়ালা মরহুম মিজানুর রহমান সিনহার ভুলত্রুটি ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস দান করুন এবং তার শোকাহত পরিবারকে ধৈর্য্য ধারণ করার তৌফিক দান করুন। আমিন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়ে, এক ছেলে, পরিবার—পরিজন, আত্মীয় স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category