• মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
৫ থেকে ৭ দিনের ভেতরে রামিসা হত্যা মামলার বিচার শেষ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা ২৪ঘন্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও ১৬ জনের মৃত্যু মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে নিহত ৩ বাংলাদেশি ফরিদপুরে বাসের ধাক্কায় অ্যাম্বুলেন্সের ৫ যাত্রী নিহত পাঁচ দফা দাবিতে পাবনায় বিড়ি শ্রমিকদের মানববন্ধন পিরোজপুরে ইসলামী ব্যাংকের পাচারকৃত টাকা ফেরত আনার দাবিতে মানববন্ধন ইসলামী ব্যাংক ধ্বংসের পায়তারা বন্ধ এবং এস আলমকে দেশে ফিরিয়ে এনে বিচারের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন জিয়ানগরে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ এক মাসের মধ্যে রামিসার হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে : ময়মনসিংহে প্রধানমন্ত্রী

নওগাঁয় পৃথক অভিযানে অনলাইন জুয়ার আসর থেকে ১৫ জন গ্রেপ্তার

আতাউর শাহ্ :
Update : শুক্রবার, ১৫ মে, ২০২৬
Oplus_16908288

সবুজবাংলা২৪ডটকম, নওগাঁ : নওগাঁর মান্দায় অনলাইন জুয়ার বিরুদ্ধে পৃথক দুটি বিশেষ অভিযান চালিয়ে ১৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ অভিযানে বিপুল পরিমাণ ইলেকট্রনিক ডিভাইস ও নগদ টাকা জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে উপজেলার বিজয়পুর তিনমাথার মোড়ে রুস্তম আলীর বাসা এবং বনিহারী গ্রামের ফজলুর রহমানের বাড়িতে অভিযান এ পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন সোহেল (২৪), রবিউল ইসলাম (১৯) ও সোহেল রানা (২০)। এ সময় ওই বাসায় তল্লাশি করে ১ লাখ ৭০ হাজার টাকা, ৬টি মোবাইল ফোন, ২টি ল্যাপটপ এবং ৫টি ডেস্কটপ কম্পিউটার জব্দ করা হয়।
অন্যদিকে বনিহারী গ্রামের ফজলুর রহমানের বাড়িতে অভিযানে চালিয়ে আল আমিন (২৮), আল মামুন (২২), শাকিল বাবু (১৯), বিপ্লব (২০), সাফাত (১৯), আরিফ হোসেন (৩০), মুসফিকুর রেজা রাতুল (২২), রবিউল ইসলাম (২৬), নাইস উদ্দিন (২৫), রিয়ন ইসলাম (২১), নাজমুল হোসেন (২৭) এবং সাফায়েত ওরফে আপনকে (১৯) গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১৫টি মোবাইল ফোন, ১১টি ডেস্কটপ কম্পিউটার, ১১টি মনিটর, ১১টি কিবোর্ড এবং ৩টি ল্যাপটপ জব্দ করা হয়। এদের মধ্যে কয়েকজন বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী।
জানা গেছে, উপজেলার বিজয়পুর এলাকায় রুস্তমের বাসা ভাড়া নিয়ে অনলাইন জুয়ার আসর পরিচালনা, অর্থপাচার এবং অনলাইন জুয়ার মাধ্যমে মানুষকে উদ্বুদ্ধ করা হচ্ছে এমন অভিযোগে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়াও উপজেলার বিভিন্ন এলাকা থেকে তরুণরা সেখানে এসে গভীর রাতে অনলাইনে জুয়া খেলায় অংশ নিত। পাশাপাশি ডলারের মাধ্যমে অবৈধ লেনদেনেরও তথ্য পাওয়া গেছে।
মান্দা থানার অফিসার ইনচার্জ খোরশেদ আলম বলেন, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম স্যারের নির্দেশনায় ও সহকারী পুলিশ সুপার (মান্দা সার্কেল) আব্দুল্লাহ আল মাহমুদ শাওনের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালিত হয়। ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা দিয়ে নওগাঁ কারাগারে পাঠানো হয়েছে।
নওগাঁ পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, নওগাঁ জেলায় মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে বিশেষ অভিযান চলমান রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

নওগাঁয় ধারের ১০০ টাকাকে কেন্দ্র করে একজনকে হত্যা
আতাউর শাহ্, নওগাঁ প্রতিনিধি : নওগাঁর নিয়ামতপুরে ধারের ১০০ টাকা চাওয়াকে কেন্দ্র করে মারপিটে সুনিল পাহান (৫০) নামের এক জনের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার পূর্বরাত ১২ টা থেকে রাত ১ টার দিকে উপজেলার রসূলপুর ইউনিয়নের ডাহুকা কাকশা আদিবাসী পাড়ায়। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে। নিহত সুনিল পাহান উপজেলার ডাহুকা কাকসা আদিবাসী পাড়ার মৃত বগান পাহানের ছেলে।
জানা যায়, অভিযুক্ত প্রশান্ত জেলার মান্দা থানার বাসিন্দা। বিয়ের পর সে ওই গ্রামে তার শশুর বাড়িতে ঘরজামাই থাকত। গত রাত ১২ টার দিকে সেই ধারের টাকা চাওয়াকে কেন্দ্র করে প্রশান্ত আর সুনিল পাহানের মধ্যে কথা কাটাকাটি হয়। এর একপর্যায়ে উভয়ের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এসময় পাশে পড়ে থাকা একটি বাঁশের লাঠি দিয়ে সুনিল পাহানের মাথায় আঘাত করে প্রশান্ত। তাৎক্ষণিকভাবে সুনিল পাহানকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার সময় পথিমধ্যে তার মৃত্যু হয়। এ ঘটনার পর পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সত্যতা নিশ্চিত করে নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান বলেন, এ ঘটনার থেকে প্রশান্ত পলাতক রয়েছে। তাকে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category