• বুধবার, ১৩ মে ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী আর্থিক খাতে রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না: অর্থমন্ত্রী পিরোজপুরে পূবালী ব্যাংকের ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত নরসিংদীতে গোসলে নেমে নিখোঁজের ৪ ঘন্টা পর কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার সেবাশ্রম থেকে বহিষ্কারের পরও বেপরোয়া বাবুল কৃষ্ণ হাওলাদার! মুন্সিগঞ্জে কৃষি উন্নয়নে প্রযুক্তিনির্ভর চাষাবাদের ওপর জোর লবণ চাষিদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর তাগিদ ইসরায়েলের ড্রোন হামলায় লেবাননে ২ বাংলাদেশি নিহত চার সাংবাদিককে ৭২ ঘন্টার মধ্যে পুনর্বহাল না করলে এখন টিভি ঘেরাও করবে সাংবাদিক সমাজ : ডিইউজে সভাপতি ময়লার বিল ১০০ টাকার বেশি নিলেই লাইসেন্স বাতিল : ডিএসসিসি প্রশাসক

পিরোজপুরে পূবালী ব্যাংকের ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি :
Update : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

সবুজবাংলা২৪ডটকম, পিরোজপুর : “লেনদেন হবে ক্যাশলেস—এগিয়ে যাচ্ছে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরে পূবালী ব্যাংক পিএলসি’র উদ্যোগে কলেজ শিক্ষার্থীদের নিয়ে ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ মে) সকালে পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের সেমিনার কক্ষে দুই দিনব্যাপী এ কর্মসূচির উদ্বোধনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক মোঃ শাহাবুদ্দিন সিকদার এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক সমরজিৎ হাওলাদার।
সভায় সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক পিরোজপুর শাখার ব্যবস্থাপক সৈয়দ জাহিদুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের অপারেশন ম্যানেজার উৎপল কুমার কবিরাজ, পূবালী ব্যাংকের এডিসি সুমন কৃষ্ণ হালদার এবং জুনিয়র অফিসার অনিক রহমান প্রমুখ।
বক্তারা বলেন, “ডিজিটাল ব্যাংকিং সেবা জনগণের কাছে পৌঁছে দিতে কাজ করছে পূবালী ব্যাংক। এ সময় ক্যাশলেস সোসাইটির গুরুত্ব, ডিজিটাল লেনদেনের সুবিধা এবং স্মার্ট বাংলাদেশ গঠনে প্রযুক্তিনির্ভর আর্থিক ব্যবস্থার ভূমিকা নিয়ে আলোচনা করেন বক্তরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category