• বুধবার, ১৩ মে ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী আর্থিক খাতে রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না: অর্থমন্ত্রী পিরোজপুরে পূবালী ব্যাংকের ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত নরসিংদীতে গোসলে নেমে নিখোঁজের ৪ ঘন্টা পর কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার সেবাশ্রম থেকে বহিষ্কারের পরও বেপরোয়া বাবুল কৃষ্ণ হাওলাদার! মুন্সিগঞ্জে কৃষি উন্নয়নে প্রযুক্তিনির্ভর চাষাবাদের ওপর জোর লবণ চাষিদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর তাগিদ ইসরায়েলের ড্রোন হামলায় লেবাননে ২ বাংলাদেশি নিহত চার সাংবাদিককে ৭২ ঘন্টার মধ্যে পুনর্বহাল না করলে এখন টিভি ঘেরাও করবে সাংবাদিক সমাজ : ডিইউজে সভাপতি ময়লার বিল ১০০ টাকার বেশি নিলেই লাইসেন্স বাতিল : ডিএসসিসি প্রশাসক

নরসিংদীতে গোসলে নেমে নিখোঁজের ৪ ঘন্টা পর কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

মোঃ আল আমিন :
Update : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

সবুজবাংলা২৪ডটকম, নরসিংদী : নরসিংদী শহরের নাগরিয়াকান্দি এলাকায় সহপাঠীদের সঙ্গে মেঘনা নদীতে গোসল করতে নেমে মাহির শাহরিয়ার (১৭) নামে এক কলেজ শিক্ষার্থী নিখোঁজের ৪ ঘন্টা পর মরদেহ উদ্ধার হয়েছে। সোমবার (১১মে) বেলা সাড়ে ১১টার দিকে নিখোঁজের পর বিকাল পৌণে ৫টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন করিমপুর নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক এস এম মাকসুদুর রহমান।
নিখোঁজ মাহিরের বন্ধু ওয়ালী জানায়, সোমবার সকালে ঢাকা থেকে ট্রেনে করে বিএএফ শাহীন কলেজ, আদমজী ক্যান্টনমেন্ট কলেজসহ ঢাকার ৪-৫টি শিক্ষা প্রতিষ্ঠানের অর্ধশতাধিক শিক্ষার্থী নরসিংদী স্টেশনে নেমে শহরতলীর নাগরিয়াকান্দি সেতু এলাকায় ঘুরতে যায়। তারা বিভিন্ন স্থান ঘুরে দেখার এক পর্যায়ে নাগরিয়াকান্দি এলাকার মেঘনার শাখা নদীতে গোসল করতে নামে বেশ কয়েকজন। এ সময় সাঁতার না জানার কারণে মাহির শাহরিয়ার ও আরো দুইজন নদীর স্রোতে তলিয়ে যেতে থাকে। তাৎক্ষণিক ২ জনকে উদ্ধার করতে পারলেও মাহির স্রোতে তলিয়ে যায়। সহপাঠীরা তাকে খোঁজাখুঁজি করে না পেয়ে স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিসকে খবর দেয়। স্থানীয় ফায়ার সার্ভিস চেষ্টার পরও তার সন্ধান না পাওয়ায় ঢাকা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে নিখোঁজের ৪ ঘন্টা পর মরদেহ উদ্ধার করে। করিমপুর নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক এস এম মাকসুদুর রহমান জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন করা হয়েছে। ঢাকা হতে অভিভাবক আসার পর আইনী পদক্ষেপ নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category