• বুধবার, ১৩ মে ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী আর্থিক খাতে রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না: অর্থমন্ত্রী পিরোজপুরে পূবালী ব্যাংকের ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত নরসিংদীতে গোসলে নেমে নিখোঁজের ৪ ঘন্টা পর কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার সেবাশ্রম থেকে বহিষ্কারের পরও বেপরোয়া বাবুল কৃষ্ণ হাওলাদার! মুন্সিগঞ্জে কৃষি উন্নয়নে প্রযুক্তিনির্ভর চাষাবাদের ওপর জোর লবণ চাষিদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর তাগিদ ইসরায়েলের ড্রোন হামলায় লেবাননে ২ বাংলাদেশি নিহত চার সাংবাদিককে ৭২ ঘন্টার মধ্যে পুনর্বহাল না করলে এখন টিভি ঘেরাও করবে সাংবাদিক সমাজ : ডিইউজে সভাপতি ময়লার বিল ১০০ টাকার বেশি নিলেই লাইসেন্স বাতিল : ডিএসসিসি প্রশাসক

২২ দিনেও খোঁজ মিলেনি মানসিক ভারসাম্যহীন কিশোরী ফারিয়ার

নিজস্ব প্রতিবেদক :
Update : শনিবার, ৯ মে, ২০২৬

সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : ঢাকায় ফুফুর বাড়ি বেড়াতে গিয়ে নিখোঁজ মিরসরাইয়ের কিশোরী ফারজানা আক্তার (ফারিয়া)। ২২ দিনেও খোঁজ না মেলায় দিশেহারা হয়ে পড়েছে তার পরিবার।
পরিবারের সুত্রে জানা যায়, মানসিক ভারসাম্যহীন কিশোরী ফারিয়া (১৮) গত ১৭ এপ্রিল ঢাকার খিলগাঁও এলাকার সিপাহীবাগে বাবা হেদায়েত উল্যা চৌধুরীর (৬৬) সঙ্গে ফুফুর বাড়িতে বেড়াতে যায়। ফারিয়ার বাড়ি চট্টগ্রামের মিরসরাই উপজেলার মধ্য তালবাড়িয়া এলাকায়। স্বজনরা জানান, গত ১৭ এপ্রিল বিকেলে সে কাউকে কিছু না বলে বাসা থেকে বের হয়ে যায়। এরপর থেকে তার কোন খোঁজ পাওয়া যাচ্ছে না।
ফারিয়ার ভাই সাব্বির খান জানান, ছোটবেলা থেকেই ফারিয়া কিছুটা জেদি ও মানসিক ভারসাম্যহীন। সামান্য বিষয়ে জেদ করে সে আগেও কয়েকবার বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল। তবে এলাকায় পরিচিত হওয়ায় তখন স্থানীয় লোকজনের সহায়তায় তাকে খুঁজে পাওয়া যেত। এবার অচেনা শহর ঢাকায় এসে নিখোঁজ হওয়ায় পরিবারটি চরম উদ্বেগের মধ্যে রয়েছে ছে। মেয়ের শোকে বৃদ্ধ বাবা অসুস্থ হয়ে পড়েছেন।
ঘটনায় খিলগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জানতে চাইলে খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) পংকজ কান্তি সরকার বলেন, কিশোরীটিকে খুঁজে পেতে পুলিশের পক্ষ থেকে সব ধরনের চেষ্টা চালানো হচ্ছে। দেশের সব থানায় এ সংক্রান্ত বার্তা পাঠানো হয়েছে।
কোনো হৃদয়বান ব্যক্তি ফারিয়ার সন্ধান পেয়ে থাকলে নিকটস্থ থানায় যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে তার পরিবার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category