• বুধবার, ১৩ মে ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী আর্থিক খাতে রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না: অর্থমন্ত্রী পিরোজপুরে পূবালী ব্যাংকের ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত নরসিংদীতে গোসলে নেমে নিখোঁজের ৪ ঘন্টা পর কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার সেবাশ্রম থেকে বহিষ্কারের পরও বেপরোয়া বাবুল কৃষ্ণ হাওলাদার! মুন্সিগঞ্জে কৃষি উন্নয়নে প্রযুক্তিনির্ভর চাষাবাদের ওপর জোর লবণ চাষিদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর তাগিদ ইসরায়েলের ড্রোন হামলায় লেবাননে ২ বাংলাদেশি নিহত চার সাংবাদিককে ৭২ ঘন্টার মধ্যে পুনর্বহাল না করলে এখন টিভি ঘেরাও করবে সাংবাদিক সমাজ : ডিইউজে সভাপতি ময়লার বিল ১০০ টাকার বেশি নিলেই লাইসেন্স বাতিল : ডিএসসিসি প্রশাসক

কেশবপুরে ডায়রিয়ার বিস্তার: শয্যা সংকটে বারান্দায় চিকিৎসা

নিজস্ব প্রতিনিধি :
Update : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

সবুজবাংলা২৪ডটকম, কেশবপুর : যশোর জেলার কেশবপুর উপজেলায় সাম্প্রতিক সময়ে ডায়রিয়া রোগের প্রকোপ উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৬ জন রোগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। ফলে গত এক সপ্তাহে মোট ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১১১ জনে, যা স্থানীয় জনস্বাস্থ্যের জন্য এক ধরনের সতর্কবার্তা বহন করছে।
হাসপাতাল পরিদর্শনে দেখা যায়, রোগীর অতিরিক্ত চাপের কারণে নির্ধারিত শয্যা সংখ্যা দ্রুত পূর্ণ হয়ে যাচ্ছে। ৫০ শয্যার এ স্বাস্থ্য কমপ্লেক্সে ধারণক্ষমতার অতিরিক্ত রোগী ভর্তি হওয়ায় অনেককেই বারান্দায় অস্থায়ীভাবে চিকিৎসা গ্রহণ করতে হচ্ছে। আক্রান্তদের মধ্যে শিশু ও প্রবীণদের উপস্থিতি তুলনামূলকভাবে বেশি লক্ষণীয়। ভর্তি রোগীদের মধ্যে কাঁস্তা গ্রামের নাফিজ (২৫), কলাগাছি গ্রামের ফিরোজা খাতুন (৫০) এবং মূলগ্রামের মফিজুর রহমান (৩৫) উল্লেখযোগ্য।
হাসপাতাল কর্তৃপক্ষের মতে, রোগীর সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পেতে থাকলে প্রয়োজনীয় চিকিৎসা উপকরণ, বিশেষত স্যালাইনের ঘাটতি দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেহেনেওয়াজ জানান, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং রোগীর সংখ্যা আরও বৃদ্ধি পেলে সংকট তীব্র হতে পারে।
উল্লেখ্য, কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি যশোর, খুলনা ও সাতক্ষীরা—এই তিন জেলার সংযোগস্থলে অবস্থিত হওয়ায় এখানে প্রতিদিনই বিভিন্ন এলাকা থেকে রোগীরা চিকিৎসা গ্রহণের জন্য আসেন। এর ফলে স্বাভাবিক সময়ের তুলনায় রোগীর চাপ বেশি থাকে। ডায়রিয়া রোগীর সাম্প্রতিক বৃদ্ধি এ চাপকে আরও বাড়িয়ে তুলেছে।
এ প্রেক্ষাপটে বুধবার সকাল ১১টায় সংসদ সদস্য অধ্যাপক মোক্তার আলীর সভাপতিত্বে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়, যেখানে সার্বিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয় এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়টি গুরুত্বসহকারে আলোচিত হয়।

কেশবপুরে ‘চাঁদা সম্রাট’ নুরুজ্জামান চৌধুরী হলেন আলিয়া মাদ্রাসার গভর্নিং বডির সদস্য
বৃহস্পতিবার (৭ মে ২০২৬) ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয় থেকে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ফাহাদ আহমেদ মোমতাজীর স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। চিঠিটি কেশবপুর বাহারুল উলুম কামিল মাদ্রাসার অধ্যক্ষ বরাবর প্রেরণ করা হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়, পূর্বের গভর্নিং বডির সভাপতি ও কেশবপুর আলিয়া মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল মো. বোরহান উদ্দিনের মনোনয়ন বাতিল করে কেশবপুর সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক ও বিএনপি নেতা জুলুমাত আলীকে সভাপতি হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। একই সঙ্গে গভর্নিং বডির সদস্য মো. শহিদুল ইসলামের মনোনয়ন বাতিল করে তার স্থলে মো. নুরুজ্জামান চৌধুরীকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, নুরুজ্জামান চৌধুরী কেশবপুর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন এবং সম্প্রতি চাঁদাবাজির অভিযোগে দল থেকে সাময়িক বহিষ্কৃত হন বলে অভিযোগ রয়েছে।
এমন একজন বিতর্কিত ব্যক্তিকে একটি স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডিতে অন্তর্ভুক্ত করায় স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই এ সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন এবং শিক্ষাপ্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা করছেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য জানার জন্য যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
অন্যদিকে, মাদ্রাসার সাবেক কমিটির সদস্যদের মনোনয়ন বাতিল করে নতুন কমিটি গঠনের প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। তাদের দাবি, দলীয় প্রভাবের বাইরে যোগ্য ব্যক্তিদের এমন পদে অন্তর্ভুক্ত করা উচিত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category