সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : গত ২৬ এপ্রিল ঢাকাস্থ পিরোজপুর জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পারস্পরিক যোগাযোগ, ঐক্য, সৌহার্দ্য, উন্নয়ন ও সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে ঢাকাস্থ পিরোজপুর জেলা ফোরামের সাধারণ সভা অনুষ্ঠিত হয়। রবিবার সন্ধ্যায় রাজধানীর বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও পিরোজপুর জেলা শাখার আমীর, অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা সাঈদী ফাউন্ডেশন এর চেয়ারম্যান আলহাজ্ব শামীম সাঈদী এবং মাসুদ সাঈদী এমপি।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত ও অর্থ পাঠ করা হয়। পরে উপস্থিত সদস্যদের পারস্পরিক পরিচিতি পর্ব ও উদ্বোধনী বক্তব্য শেষে সভায় খসড়া গঠনতন্ত্র পেশ ও অনুমোদন, নির্বাচন কমিশন গঠন, বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা, নির্বাহী পরিষদের নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ কার্যসূচি সম্পন্ন হয়।
২০২৬ -২৮ মেয়াদে সদস্যদের প্রত্যক্ষ ভোটে কার্যনির্বাহী পরিষদের সভাপতি নির্বাচিত হন অধ্যাপক এ বি এম খায়রুল ইসলাম এবং কন্ঠভোটে যথাক্রমে সেক্রেটারী পদে আ জ ম রুহুল কুদ্দুস ও অর্থ সম্পাদক পদে হাফেজ মাও.আব্দুল্লাহ আলফে সানী নির্বাচিত হন। সভায় নির্বাচিত সভাপতি, সেক্রেটারী ও অর্থ সম্পাদককে থানা ফোরাম ও প্রধান উপদেস্টার সহিত পরামর্শক্রমে পরিষদের বাকী সদস্যদের মনোনয়ন প্রদানের ক্ষমতা অর্পন করা হয়।
এছাড়াও আমন্ত্রিত অতিথিরা তাদের বক্তব্যে ঢাকাস্থ পিরোজপুর জেলা ফোরামের ঐক্য, উন্নয়ন ও ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। অংশগ্রহণকারীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে রাতের খাবার পরিবেশন শেষে সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি ঘোষনা করা হয়।