• মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
৫ থেকে ৭ দিনের ভেতরে রামিসা হত্যা মামলার বিচার শেষ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা ২৪ঘন্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও ১৬ জনের মৃত্যু মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে নিহত ৩ বাংলাদেশি ফরিদপুরে বাসের ধাক্কায় অ্যাম্বুলেন্সের ৫ যাত্রী নিহত পাঁচ দফা দাবিতে পাবনায় বিড়ি শ্রমিকদের মানববন্ধন পিরোজপুরে ইসলামী ব্যাংকের পাচারকৃত টাকা ফেরত আনার দাবিতে মানববন্ধন ইসলামী ব্যাংক ধ্বংসের পায়তারা বন্ধ এবং এস আলমকে দেশে ফিরিয়ে এনে বিচারের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন জিয়ানগরে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ এক মাসের মধ্যে রামিসার হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে : ময়মনসিংহে প্রধানমন্ত্রী

শত্রুদের পরাজয়ের আরেকটি ‘তিক্ত স্বাদ’ দিতে প্রস্তুত ইরান : মোজতবা খামেনি

আন্তর্জাতিক ডেস্ক :
Update : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : মার্কিন বাহিনীকে পরাজিত করার জন্য তেহরানের নৌবাহিনী প্রস্তুত রয়েছে বলে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ার করে দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি। হরমুজ প্রণালি নিয়ে চরম উত্তেজনার মাঝে শনিবার ইরানের সর্বোচ্চ এই নেতার দেওয়া এক বিবৃতিতে ওই হঁশিয়ারি দেওয়া হয়েছে।
ইসরায়েল-যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত জনসমক্ষে আসেননি ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। শনিবার নিজের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া বিবৃতিতে তিনি বলেছেন, ইরানের নৌবাহিনী শত্রুদের নতুন পরাজয়ের তিক্ত স্বাদ আস্বাদন করানোর জন্য প্রস্তুত রয়েছে।
মোজতবা খামেনি বলেন, ইরানের সাহসী নৌবাহিনী তাদের শত্রুদের ওপর নতুন এবং তিক্ত পরাজয় চাপিয়ে দিতে প্রস্তুত।
ইরানের সেনাবাহিনী প্রতিষ্ঠার বার্ষিকী উদযাপন উপলক্ষে দেওয়া বার্তায় তিনি যুদ্ধের সময় ওই অঞ্চলে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের স্বার্থ লক্ষ্য করে চালানো ড্রোন হামলার প্রশংসা করেন।
তিনি বলেন, ইরানের সেনাবাহিনী শত্রুদের দুর্বলতা ও অপমানিত হওয়ার বিষয়টি বিশ্ববাসীর সামনে উন্মোচন করেছে। ইরানি ড্রোন মার্কিন ও জায়নবাদী অপরাধীদের ওপর বজ্রপাতের মতো আঘাত করেছে।
এর আগে, ইরানের বন্দরে যুক্তরাষ্ট্রের অবরোধ জারি থাকায় শনিবার তেহরানে যৌথ সামরিক কমান্ডের এক বিবৃতিতে হরমুজ প্রণালি পুনরায় বন্ধ করে দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।
এতে বলা হয়েছে, সশস্ত্র বাহিনীর কঠোর ব্যবস্থাপনায় হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ পূর্বাবস্থায় ফিরে এসেছে। সতর্ক করে দিয়ে বিবৃতিতে বলা হয়েছে, ইরানি বন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্রের অবরোধ জারি থাকা পর্যন্ত এই প্রণালি দিয়ে জাহাজ চলাচল বন্ধ থাকবে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের পরদিন সকালেই এই ঘোষণা দেয় ইরানের সামরিক বাহিনী। ট্রাম্প বলেছিলেন, পারমাণবিক কর্মসূচিসহ অন্যান্য বিষয়ে তেহরান যতক্ষণ যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনও চুক্তিতে না পৌঁছাচ্ছে, ততক্ষণ পর্যন্ত মার্কিন অবরোধ পূর্ণ শক্তিতে বহাল থাকবে। সূত্র: আল জাজিরা, দ্য হিন্দু।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category