• শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে ১১ দলীয় ঐক্যের এক বৈঠক অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ২০৯ জামায়াত ৬৮টি আসনে জয়ী : ইসি সচিব ভোট পুনর্গণনার আবেদনের চিন্তা করছি : গোলাম পরওয়ার শেখ হাসিনার প্রত্যর্পণ চাইবে বিএনপি: সালাহউদ্দিন আহমদ নওগাঁর ৬টি আসনে বেসরকারি ভাবে এমপি হলেন যাঁরা নরসিংদীর ৫টি আসনে বিজয়ী বিএনপি দলীয় প্রার্থী জাতিকে যে ওয়াদা দিয়েছিলাম, তা পরিপূর্ণ করতে পেরেছি : সিইসি আমাকে মিসকোট করা হয়েছে: ইসি সচিব একটি দল জনগণের সমর্থন পাবেন না বুঝতে পেরে আগ্রাসী ভূমিকায় অবতীর্ণ হয়েছে : এহসানুল মাহবুব জুবায়ের দক্ষিণ এশিয়ার শান্তি ও সহযোগিতায় সাংবাদিকতার ভূমিকা নিয়ে আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত

কয়রায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

নিজস্ব প্রতিনিধি :
Update : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, কয়রা (খুলনা) : কয়রা উপজেলা বিএনপির উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার ( ৩ ডিসেম্বর) বেলা ১১ টায় কয়রা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। খুলনা জেলা বিএনপির সদস্য এম এ হাসানের সভাপতিত্বে দোয়া মাহফিলের পুর্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন খুলনা জেলা বিএনপির সদস্য আলহাজ্ব আবু সাঈদ বিশ্বাস, কয়রার বিএনপি নেতা মোঃ শরিফুল আলম, এফ এম মনিরুজ্জামান মনি, আঃ রহিম সানা, আব্দুস সামাদ, শেখ সালাউদ্দিন লিটন, কোহিনুর ইসলাম, গাজী সিরাজুল ইসলাম, হাবিবুর রহমান, ফাইজুল করিম খোকন, মুনছুর রহমান, ওসমান গনি খোকন, হাফিজুর রহমান, আবুল বাশার ডাবলু, মঞ্জুর মোর্শেদ, কয়রা উপজেলা কৃষকদলের আহ্বায়ক এস এম গোলাম রসুল, সদস্য সচিব আবু সাঈদ মালী, যুবদল নেতা এহসানুর রহমান, আকবর হোসেন, আবুল কালাম আজাদ কাজল, আসাদুল ইসলাম, আনারুল ডাবলু, হাফিজুর রহমান, ইউনুস আলী, দেলোয়ার হোসেন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরুল ইসলাম খোকা, সদস্য সচিব হেলাল উদ্দিন, প্রভাষক রবিউল ইসলাম, ছাত্রদলের আহবায়ক আরিফ বিল্লাহ সবুজ, সদস্য সচিব মাহমুদ হাসান, ছাত্র নেতা ইমরান হোসেন প্রমুখ। দোয়া মাহফিল পরিচালনা হাফেজ মোঃ আবুল কাশেম। দোয়া মাহফিলে কয়রা উপজেলা বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতা কর্মিরা উপস্থিত ছিলেন। পরে একই স্থানে কয়রা উপজেলা যুবদলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহবায়ক মোঃ শরিফুল আলম। দোযা মাহফিলে উপজেলা যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


কয়রায় আন্তর্জাতিক প্রতিবন্ধি ব্যক্তি দিবস পালন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা
কয়রা (খুলনা) প্রতিনিধি : কয়রায় আন্তর্জাতিক প্রতিবন্ধি ব্যক্তি দিবস পালন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) সকাল ১০ টায় কারিতাসের ডি,আই,ডি,আর,এম কল প্রকল্পের সহযোগিতায় এ উপলক্ষে র‌্যালি শেষে মহারাজপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মহারাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্যাহ আল মাহমুদের সভাপতিত্বে ও কারিতাসের ডিআইডিআরআর অফিসার হাসিবুল ইসলাম টুটুলের পরিচালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা ফায়ার সার্ভিসের টিম লিডার মোঃ আহাদ আলী, কয়রা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রিয়াছাদ আলী, প্যানেল চেয়ারম্যান বিভুতি ভুষন রায়, ইউপি সদস্য মোঃ ইউসুফ আলী, মাওলানা মাসুদুর রহমান, আবু সাইদ মোল্যা, প্রকল্পের ডিআইও আব্দুল্যাহ আল সায়েম, দৃষ্টি প্রতিবন্ধি সদস্য আবু মুছা, সুলতানা, শরিফুল আলম মিল্টন প্রমুখ।


কয়রায় পরিবার কল্যান ও প্রচার সপ্তাহ উপলক্ষে অ্যাডভোকেসি সভা
কয়রা (খুলনা) প্রতিনিধি : কয়রায় পরিবার কল্যান সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) সকাল ১০ টায় উপজেলা পরিবার পরিকল্পনা অফিস এই অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ শুভ্রমনিয়ামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল বাকী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোঃ রেজাউল করিম। এতে বক্তব্য রাখেন সাংবাদিক মোঃ রিয়াছাদ আলী, আঃ রউফ, মোঃ ফরহাদ হোসেন প্রমুখ। সভায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক সহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category