সবুজবাংলা২৪ডটকম, নওগাঁ : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬-এর বেসরকারি ফলাফলে নওগাঁ জেলার ৬টি সংসদীয় আসনের মধ্যে ৫টি আসনে বিএনপি মনোনীত প্রার্থীরা বিজয় লাভ করেছেন। মাত্র ১টি আসনে বিজয় লাভ করেছেন জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী। বৃহস্পতিবার রাতে জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম তাঁদের বিজয়ী বলে ঘোষণা করেন।
ঘোষণায় জেলা প্রশাসক বলেন, ৪৬ নওগাঁ-১ আসনে মোট কেন্দ্র ১৬৬টি। এতে বিএনপি মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ১,৪৯,২০২ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী মাহাবুবুল ইসলাম পেয়েছেন ১,২৬,০৯৩ ভোট।
৪৭ নওগাঁ-২ আসনে মোট ভোট কেন্দ্র ১২৪ টি। এতে জামায়াতে ইসলামীর প্রার্থী এনামুল হক ১,৪১,৫২৬ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপি মনোনীত শামসুজ্জোহা খান পেয়েছেন ১,৩৪,৫৩৩ ভোট।
৪৮ নওগাঁ-৩ আসনে মোট ভোট কেন্দ্র ১৪২টি। এতে বিএনপি মনোনীত প্রার্থী ফজলে হুদা বাবুল ১,৬২,৮৩০ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী মাহফুজুর রহমান পেয়েছেন ১,১৩,২৬৩ ভোট।
৪৯ নওগাঁ-৪ আসনে মোট ভোট কেন্দ্র ১১৭ টি। এতে বিএনপি মনোনীত প্রার্থী ইকরামুল বারী টিপু ১,৩৩,৮০১ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আব্দুর রাকিব পেয়েছেন ৯৬,৮১৪ ভোট।
৫০ নওগাঁ-৫ আসনে মোট ভোট কেন্দ্র ১১৮ টি। এতে বিএনপি মনোনীত প্রার্থী জাহিদুল ইসলাম ধলু ১,২৮,৩৬৬ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রার্থী জামায়াতে ইসলামীর আ স ম সায়েম পেয়েছেন ১,০৩,২০৯ ভোট। ৫১ নওগাঁ-৬ আসনে মোট ভোট কেন্দ্র ১১৫ টি। এতে বিএনপি মনোনীত প্রার্থী শেখ রেজাউল ইসলাম ১,০৮,০৭০ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন এবং তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী খবিরুল ইসলাম পেয়েছেন ৯৫,৮৮৬ ভোট। জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, নওগাঁ জেলার সব আসনের ভোট গ্রহণ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। কোথাও বড় ধরনের কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।