• শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে ১১ দলীয় ঐক্যের এক বৈঠক অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ২০৯ জামায়াত ৬৮টি আসনে জয়ী : ইসি সচিব ভোট পুনর্গণনার আবেদনের চিন্তা করছি : গোলাম পরওয়ার শেখ হাসিনার প্রত্যর্পণ চাইবে বিএনপি: সালাহউদ্দিন আহমদ নওগাঁর ৬টি আসনে বেসরকারি ভাবে এমপি হলেন যাঁরা নরসিংদীর ৫টি আসনে বিজয়ী বিএনপি দলীয় প্রার্থী জাতিকে যে ওয়াদা দিয়েছিলাম, তা পরিপূর্ণ করতে পেরেছি : সিইসি আমাকে মিসকোট করা হয়েছে: ইসি সচিব একটি দল জনগণের সমর্থন পাবেন না বুঝতে পেরে আগ্রাসী ভূমিকায় অবতীর্ণ হয়েছে : এহসানুল মাহবুব জুবায়ের দক্ষিণ এশিয়ার শান্তি ও সহযোগিতায় সাংবাদিকতার ভূমিকা নিয়ে আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত

কয়রাকে উন্নয়ন করতে হলে বিএনপির প্রার্থীকে বিজয়ী করতে হবে : শফিকুল আলম মনা

নিজস্ব প্রতিনিধি :
Update : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬

সবুজবাংলা২৪ডটকম, কয়রা (খুলনা) : খুলনা মহানগর বিএনপির আহবায়ক এস এম শফিকুল আলম মনা বলেছেন, বিএনপি উন্নয়নে বিশ্বাসী। আগামী দিনে কয়রাকে উন্নয়ন করতে হলে বিএনপির প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে। তিনি আরও বলেন, সারা দেশে বিএনপির গনজোয়ার বইছে। সোনার বাংলা গড়তে হলে বিএনপির বিকল্প কিছু নেই। সে জন্য দুর্যোগ প্রবন উপকূলীয় অঞ্চল কয়রার মানুষকে ধানের শীষ প্রতিকে ভোট দেওয়ার আহবান জানান তিনি। বৃহস্পতিবার (৫ ফেব্রয়ারি) বিকাল ৪ টায় উত্তর বেদকাশি কাছারীবাড়ি বাজারে বিএনপির আয়োজিত ধানের শীষ প্রতিকের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন। উত্তর বেদকাশি ইউনিয়ন বিএনপি ও তার সহযোগী সংগঠন এই জনসভার আয়োজন করে। নির্বাচনী জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন খুলনা -৬ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও খুলনা জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী, খুলনা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এ্যাডঃ মোমরেজুল ইসলাম ও খুলনা জেলা যুবদলের সদস্য সচিব নাদিমুজ্জামান জনি। উত্তর বেদকাশি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সরদার মতিয়ার রহমানের সভাপতিত্বে ও বিএনপি নেতা শেখ সিরাজুল ইসলামে সঞ্চলনায় এতে আরও বক্তব্য রাখেন কয়রা উপজেলা বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক নুরুল আমিন বাবুল, খুলনা জেলা বিএনপির সদস্য এম এ হাসান, জেলা বিএনপির সদস্য আশরাফুল ইসলাম নুর, জ্ফরিন নেওাজ চন্দন, কয়রার বিএনপি নেতা এ্যাডঃ আঃ রশিদ, এফ এম মনিরুজ্জামান মনি, এ্যাডঃ মঞ্জুর আলম নান্নু, শেখ সালাউদ্দিন লিটন, গাজী সিরাজুল ইসলাম, শেখ মাসুদুর রহমান, আরিফুর রহমান ছানা, দেলসাদ আলম, উপজেলা যুবদলের আহবায়ক মোঃ শরিফুল আলম, যুবদল নেতা ইহছানুর রহমান, আবুল কালাম আজাদ কাজল, আাকবার হোসেন, আহাদুর রহমান লিটন, সরদার মাসুদুর রহমান, কৃষক দলের আহবায়ক এস এম গোলাম রসুল, স্বেচ্ছাসেবক দল নেতা ডিএম হেলাল উদ্দিন, ছাত্রদল নেতা আরিফ বিল্লাহ সবুজ, আলমগীর হোসেন, ইমরান হোসেন, মেহেদী হাসান সবুজ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category