• শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে ১১ দলীয় ঐক্যের এক বৈঠক অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ২০৯ জামায়াত ৬৮টি আসনে জয়ী : ইসি সচিব ভোট পুনর্গণনার আবেদনের চিন্তা করছি : গোলাম পরওয়ার শেখ হাসিনার প্রত্যর্পণ চাইবে বিএনপি: সালাহউদ্দিন আহমদ নওগাঁর ৬টি আসনে বেসরকারি ভাবে এমপি হলেন যাঁরা নরসিংদীর ৫টি আসনে বিজয়ী বিএনপি দলীয় প্রার্থী জাতিকে যে ওয়াদা দিয়েছিলাম, তা পরিপূর্ণ করতে পেরেছি : সিইসি আমাকে মিসকোট করা হয়েছে: ইসি সচিব একটি দল জনগণের সমর্থন পাবেন না বুঝতে পেরে আগ্রাসী ভূমিকায় অবতীর্ণ হয়েছে : এহসানুল মাহবুব জুবায়ের দক্ষিণ এশিয়ার শান্তি ও সহযোগিতায় সাংবাদিকতার ভূমিকা নিয়ে আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত

ভারতে লাল-সবুজ জার্সিও পরতে পারবে না বাংলাদেশের সমর্থকরা

ক্রীড়া প্রতিবেদক :
Update : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬

সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : নিরাপত্তা শঙ্কায় ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ, এই সিদ্ধান্তে অনড়। বাংলাদেশ চায় বিকল্প দেশের ভেন্যুতে খেলতে। তবে আইসিসি এখনও তাতে সায় দেয়নি।
এরই মধ্যে নতুন খবর। আইসিসির নিরাপত্তা দল ভারতে বাংলাদেশকে তিনটি কারণে ঝুঁকির কথা জানিয়েছে। যার মধ্যে প্রথম কারণ, মোস্তাফিজুর রহমান দলে থাকা। অর্থাৎ প্রকারান্তরে মোস্তাফিজকে বাদ দেওয়ার সুপারিশ।
বাকি দুই ঝুঁকির একটি হলো-বাংলাদেশের জার্সি পরে দর্শকদের চলাফেরা। অপরটি, নির্বাচন যত ঘনিয়ে আসবে, নিরাপত্তা ঝুঁকি তত বাড়বে বলে জানিয়েছে আইসিসির সিকিউরিটি টিম।
অর্থাৎ আইসিসির সিকিউরিটি টিমের চিঠিতেই পরিষ্কার, ভারতের মাটিতে এখন বাংলাদেশের খেলতে যাওয়া কোনো বাস্তবতাতেই নিরাপদ নয়।
ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আইসিসি সিকিউরিটি টিমের এই বক্তব্যই প্রমাণ করে যে বর্তমানে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার মতো কোনো পরিস্থিতি নেই। আমাদের সেরা বোলারকে বাদ দিয়ে দল তৈরি করা বা সমর্থকদের জার্সি পরতে বাধা দেওয়া— এমন উদ্ভট ও অবাস্তব প্রত্যাশা হতে পারে না।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category