• শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে ১১ দলীয় ঐক্যের এক বৈঠক অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ২০৯ জামায়াত ৬৮টি আসনে জয়ী : ইসি সচিব ভোট পুনর্গণনার আবেদনের চিন্তা করছি : গোলাম পরওয়ার শেখ হাসিনার প্রত্যর্পণ চাইবে বিএনপি: সালাহউদ্দিন আহমদ নওগাঁর ৬টি আসনে বেসরকারি ভাবে এমপি হলেন যাঁরা নরসিংদীর ৫টি আসনে বিজয়ী বিএনপি দলীয় প্রার্থী জাতিকে যে ওয়াদা দিয়েছিলাম, তা পরিপূর্ণ করতে পেরেছি : সিইসি আমাকে মিসকোট করা হয়েছে: ইসি সচিব একটি দল জনগণের সমর্থন পাবেন না বুঝতে পেরে আগ্রাসী ভূমিকায় অবতীর্ণ হয়েছে : এহসানুল মাহবুব জুবায়ের দক্ষিণ এশিয়ার শান্তি ও সহযোগিতায় সাংবাদিকতার ভূমিকা নিয়ে আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত

কুড়িগ্রামে চোর সন্দেহে অজ্ঞাতনামা যুবককে পিটিয়ে হত্যা

মোস্তাফিজুর রহমান :
Update : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬

সবুজবাংলা২৪ডটকম, কুড়িগ্রাম : চোর সন্দেহে কুড়িগ্রাম সদর উপজেলায় এক অজ্ঞাতনামা যুবককে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (১০ জানুয়ারি) সকালে সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের কাচিচর ফারাজি পাড়া গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত গভীর রাতে ওই যুবক ফারাজি পাড়া এলাকায় আসলে চোর সন্দেহে স্থানীয় বাসিন্দারা তাকে আটক করেন। এ সময় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত না করে উত্তেজিত জনতা তাকে এলোপাতাড়ি মারধর করে। একপর্যায়ে গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলেই ওই যুবকের মৃত্যু হয় বলে জানা গেছে। চরমভাবে মানবাধিকার লংঘন করা হয়েছে। কাউকে পিটিয়ে মা-রা একদম সঠিক নয়। খবর পেয়ে কুড়িগ্রাম সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের প্রস্তুতি নেয়। নিহত যুবকের নাম-পরিচয় এখনো শনাক্ত করা যায়নি বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বলছেন, প্রচলিত আইনে কাউকে আটক করা হলে তাকে নিকটস্থ থানায় সোপর্দ করার বিধান থাকলেও এক্ষেত্রে তা অনুসরণ করা হয়নি। চোর সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা করা আইনবহির্ভূত ও গুরুতর অপরাধ বলে মনে করছেন সচেতন মহল। কুড়িগ্রাম সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “নিহত যুবকের পরিচয় এখনো জানা যায়নি। চোর সন্দেহে কাউকে পিটিয়ে হত্যা করা স্পষ্টতই আইনের লঙ্ঘন। ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং ইতোমধ্যে সিআইডিসহ গোয়েন্দা সংস্থার বিভিন্ন স্তরে জানানো হয়েছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” পুলিশ জানায়, তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং বিস্তারিত জানানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category