• শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে ১১ দলীয় ঐক্যের এক বৈঠক অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ২০৯ জামায়াত ৬৮টি আসনে জয়ী : ইসি সচিব ভোট পুনর্গণনার আবেদনের চিন্তা করছি : গোলাম পরওয়ার শেখ হাসিনার প্রত্যর্পণ চাইবে বিএনপি: সালাহউদ্দিন আহমদ নওগাঁর ৬টি আসনে বেসরকারি ভাবে এমপি হলেন যাঁরা নরসিংদীর ৫টি আসনে বিজয়ী বিএনপি দলীয় প্রার্থী জাতিকে যে ওয়াদা দিয়েছিলাম, তা পরিপূর্ণ করতে পেরেছি : সিইসি আমাকে মিসকোট করা হয়েছে: ইসি সচিব একটি দল জনগণের সমর্থন পাবেন না বুঝতে পেরে আগ্রাসী ভূমিকায় অবতীর্ণ হয়েছে : এহসানুল মাহবুব জুবায়ের দক্ষিণ এশিয়ার শান্তি ও সহযোগিতায় সাংবাদিকতার ভূমিকা নিয়ে আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি করে হত্যা

নিজস্ব প্রতিবেদক :
Update : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬

সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : রাজধানীর তেজগাঁওয়ে দুর্বৃত্তদের গুলিতে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুছাব্বিরকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার (৭ জানুয়ারি) রাত ৮টা ৪০ মিনিটের দিকে তেজতুরী বাজারে স্টার কাবাবের গলিতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কারওয়ান বাজার ভ্যান সমিতির সাধারণ সম্পাদক মো. আবু সুফিয়ান মাসুদ নামে একজন গুলিবিদ্ধ হয়েছেন। গুরুতর আহত মাসুদ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন।
‎মোছাব্বিরের মৃত্যু তথ্য নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (এডিসি) ফজলুল করিম। তিনি বলেন, স্টার কাবাবের পাশের গলিতে দুজনকে গুলি করা হয়েছে। এদের মধ্যে বহিষ্কৃত স্বেচ্ছাসেবকদল নেতা মোছাব্বির নিহত হয়েছেন। আরেকজনকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।
‎প্রত্যক্ষদশীরা জানান, রাত ৮টার দিকে কারওয়ান বাজার স্টার কাবাবের সামনে মোটরসাইকেলে করে এসে তাদের গুলি করে দুর্বৃত্তরা। এ সময় স্বেচ্ছাসেবলদল নেতা মোছাব্বির ও কারওয়ানা বাজার ভ্যান সমিতির সাধারণ সম্পাদক আবু সুফিয়ান গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়।
গুলিবিদ্ধ হওয়া তথ্য নিশ্চিত করে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ক্যশৈনু মারমা জানান, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা আজিজুর রহমান ও আবু সুফিয়ান নামে দুইজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মধ্যে আজিজুর রহমানকে বিআরবি হাসপাতালে এবং আবু সুফিয়ানকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category