• শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে ১১ দলীয় ঐক্যের এক বৈঠক অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ২০৯ জামায়াত ৬৮টি আসনে জয়ী : ইসি সচিব ভোট পুনর্গণনার আবেদনের চিন্তা করছি : গোলাম পরওয়ার শেখ হাসিনার প্রত্যর্পণ চাইবে বিএনপি: সালাহউদ্দিন আহমদ নওগাঁর ৬টি আসনে বেসরকারি ভাবে এমপি হলেন যাঁরা নরসিংদীর ৫টি আসনে বিজয়ী বিএনপি দলীয় প্রার্থী জাতিকে যে ওয়াদা দিয়েছিলাম, তা পরিপূর্ণ করতে পেরেছি : সিইসি আমাকে মিসকোট করা হয়েছে: ইসি সচিব একটি দল জনগণের সমর্থন পাবেন না বুঝতে পেরে আগ্রাসী ভূমিকায় অবতীর্ণ হয়েছে : এহসানুল মাহবুব জুবায়ের দক্ষিণ এশিয়ার শান্তি ও সহযোগিতায় সাংবাদিকতার ভূমিকা নিয়ে আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত

বরিশাল ইউনিয়নে বেগম খালেদা জিয়া’র রুহে মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

বায়েজিদ :
Update : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬

সবুজবাংলা২৪ডটকম, পলাশবাড়ী (গাইবান্ধা) : গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার ৪ নং বরিশাল ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের আয়োজনে বিএনপি চেয়ারপার্সন ও গণতন্ত্রের জননী সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বরিশাল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আমিনুল ইসলাম এর সভাপতিত্বে ও সদস্য সচিব জুয়েল সরকারের পরিচালনায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন পলাশবাড়ী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মমিনুল ইসলাম মমিন মন্ডল।
৫ জানুয়ারী সোমবার সন্ধ্যায় বরিশাল ইউনিয়নের সাবদিন নতুন বাজারের মাদ্রাসা মাঠে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন হাফেজ ওমর ফারুক। এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মিল্লাত সরকার মিলন,উপজেলা স্বেচ্ছা সেবক দলের যুগ্ন আহবায়ক ফিরোজ আহম্মেদ, আরিফ মুন্সি, আশরাফুল ইসলাম, হামিদুল ইসলাম, কিশোরগাড়ী ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব সুমন মিয়া, উপজেলা স্বেচ্ছা সেবক দলের সদস্য জাকিরুল মন্ডল,মাহবুবর রহমান সহ উপজেলা স্বেচ্ছাসেবক দলের বরিশাল ইউনিয়নের সকল ওয়ার্ডের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category