• শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে ১১ দলীয় ঐক্যের এক বৈঠক অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ২০৯ জামায়াত ৬৮টি আসনে জয়ী : ইসি সচিব ভোট পুনর্গণনার আবেদনের চিন্তা করছি : গোলাম পরওয়ার শেখ হাসিনার প্রত্যর্পণ চাইবে বিএনপি: সালাহউদ্দিন আহমদ নওগাঁর ৬টি আসনে বেসরকারি ভাবে এমপি হলেন যাঁরা নরসিংদীর ৫টি আসনে বিজয়ী বিএনপি দলীয় প্রার্থী জাতিকে যে ওয়াদা দিয়েছিলাম, তা পরিপূর্ণ করতে পেরেছি : সিইসি আমাকে মিসকোট করা হয়েছে: ইসি সচিব একটি দল জনগণের সমর্থন পাবেন না বুঝতে পেরে আগ্রাসী ভূমিকায় অবতীর্ণ হয়েছে : এহসানুল মাহবুব জুবায়ের দক্ষিণ এশিয়ার শান্তি ও সহযোগিতায় সাংবাদিকতার ভূমিকা নিয়ে আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার কবরে মফস্বল সাংবাদিক এসোসিয়েশনের শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক :
Update : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬

সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : বাংলাদেশ মফস্বল সাংবাদিক এসোসিয়েশন (বিআরজেএ)-এর উদ্যোগে ৩ জানুয়ারি ২০২৬ শনিবার দুপুরে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ, শ্রদ্ধা নিবেদন এবং দোয়া ও মোনাজাত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বিআরজেএ-এর চেয়ারম্যান মোহাম্মদ সাখাওয়াৎ হোসেন ইবনে মঈন চৌধুরী ও মহাসচিব শেখ মোহাম্মদ তাজুল ইসলাম, সিনিয়র ভাইস চেয়ারম্যান সেলিম পারভেজ, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মিজানুর রহমান, যুগ্ম মহাসচিব ইমরান আহমেদ, সাংগঠনিক সম্পাদক তাজ উদ্দিন আহমেদ, মিডিয়া ও তথ্য সচিব মজলুম সাংবাদিক শাহারুল ইসলাম রকি, নির্বাহী সদস্য রেজাউল করিম, বেলাল উদ্দিন আহমেদ,আজিজুল হক মিন্টু, মোহাম্মদ মাসুদুল প্রমুখ।
এসময় বিআরজেএ নেতৃবৃন্দ বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন এদেশের গণতন্ত্রের প্রতীক এবং আপসহীন নেত্রী। তাঁর মৃত্যুতে দেশ এক মহান অভিভাবককে হারিয়েছে, যা কখনও পূরণ হওয়ার নয়। সাংবাদিক সমাজ তাঁর এই শূন্যতাকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছে। নেতৃবৃন্দ মরহুমার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাঁর আদর্শ ধারণ করে দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত এবং তাঁর রাজনৈতিক উত্তরোত্তর সমৃদ্ধি ও দেশের শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category