• শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে ১১ দলীয় ঐক্যের এক বৈঠক অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ২০৯ জামায়াত ৬৮টি আসনে জয়ী : ইসি সচিব ভোট পুনর্গণনার আবেদনের চিন্তা করছি : গোলাম পরওয়ার শেখ হাসিনার প্রত্যর্পণ চাইবে বিএনপি: সালাহউদ্দিন আহমদ নওগাঁর ৬টি আসনে বেসরকারি ভাবে এমপি হলেন যাঁরা নরসিংদীর ৫টি আসনে বিজয়ী বিএনপি দলীয় প্রার্থী জাতিকে যে ওয়াদা দিয়েছিলাম, তা পরিপূর্ণ করতে পেরেছি : সিইসি আমাকে মিসকোট করা হয়েছে: ইসি সচিব একটি দল জনগণের সমর্থন পাবেন না বুঝতে পেরে আগ্রাসী ভূমিকায় অবতীর্ণ হয়েছে : এহসানুল মাহবুব জুবায়ের দক্ষিণ এশিয়ার শান্তি ও সহযোগিতায় সাংবাদিকতার ভূমিকা নিয়ে আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত

ভোলায় ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিনিধি :
Update : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, ভোলা : ভোলায় পূর্ববিরোধের জেরে সিফাত হাওলাদার (২১) নামের এক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। নিহত সিফাত ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির নেতা ও ক্লোজার বাজার এলাকার বাসিন্দা আলাউদ্দিন হাওলাদারের ছেলে। তিনি রাজাপুর ইউনিয়ন ছাত্রদলের নেতা ছিলেন। বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় ক্লোজার বাজার এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, জমিজমার বিরোধকে কেন্দ্র করে সিফাত হাওলাদারের সঙ্গে তার চাচাতো ভাইদের দ্বন্দ্ব চলে আসছিল। এ ঘটনার পরিপ্রেক্ষিতে আজ দুপুরের দিকে সিফাতের সঙ্গে তার চাচাতো ভাই হাসিব ও সাকিবের হাতাহাতি হয়। পরে সন্ধ্যার দিকে ক্লোজার বাজার এলাকায় সিফাতকে একা পেয়ে তারাসহ কয়েকজন কুপিয়ে আহত করে রেখে যান।
এসময় সিফাতের ডাক-চিৎকারে স্থানীয়রা ও তার পরিবারের সদস্যরা ছুটে এসে তাকে উদ্ধার করেন। তাকে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছেছেন। দোষীদের আটকের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category