• শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে ১১ দলীয় ঐক্যের এক বৈঠক অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ২০৯ জামায়াত ৬৮টি আসনে জয়ী : ইসি সচিব ভোট পুনর্গণনার আবেদনের চিন্তা করছি : গোলাম পরওয়ার শেখ হাসিনার প্রত্যর্পণ চাইবে বিএনপি: সালাহউদ্দিন আহমদ নওগাঁর ৬টি আসনে বেসরকারি ভাবে এমপি হলেন যাঁরা নরসিংদীর ৫টি আসনে বিজয়ী বিএনপি দলীয় প্রার্থী জাতিকে যে ওয়াদা দিয়েছিলাম, তা পরিপূর্ণ করতে পেরেছি : সিইসি আমাকে মিসকোট করা হয়েছে: ইসি সচিব একটি দল জনগণের সমর্থন পাবেন না বুঝতে পেরে আগ্রাসী ভূমিকায় অবতীর্ণ হয়েছে : এহসানুল মাহবুব জুবায়ের দক্ষিণ এশিয়ার শান্তি ও সহযোগিতায় সাংবাদিকতার ভূমিকা নিয়ে আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত

একটা সুন্দর সকালের অপেক্ষায় পরীমণি

বিনোদন প্রতিবেদক
Update : বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী, ২০২৩

সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : ঢাকাই সিনেমার জনপ্রিয় তারকা সিয়াম আহমেদ ও পরীমণি জুটি বেঁধে অভিনয় করেছেন ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ নামের সিনেমায়। ড. মুহম্মদ জাফর ইকবালের ‘রাতুলের রাত রাতুলের দিন’ উপন্যাস অবলম্বনে সিনেমাটি নির্মাণ করেছেন আবু রায়হান জুয়েল। আগামীকাল শুক্রবার (২০ জানুয়ারি) সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
প্রথম সপ্তাহে দেশজুড়ে মোট ১৭টি হলে মুক্তি পাবে সিনেমাটি। এর মধ্যে রাজধানী ঢাকার ১০টি, চট্টগ্রামের ৩টি এবং সিলেট, রাজশাহী, যশোর, খুলনার ১টি করে প্রেক্ষাগৃহে দেখা যাবে এটি।
সিনেমাটি নিয়ে এরই মধ্যে প্রচারণায় ব্যস্ত হয়েছেন পরেন পরীমণি। রাজধানীর বিভিন্ন স্কুলে শিক্ষার্থীদের সঙ্গে দেখা করেন এই নায়িকা।
সিনেমার মুক্তি নিয়ে আজ পরী তার ফেসবুকে লিখেন, ‘এক ঝাক ছোট্ট পাখিরা কাল সিনেমা হলে আসবে। আমিও আমার ছোট্ট পাখিটাকে নিয়ে যাবো। দেখা হবে আগামীকাল সিনেমা হলে। আপনারা সবাই আপনাদের ছোট্ট পাখিদের নিয়ে আসবেন। একটা সুন্দর সকালের অপেক্ষা।’
ঢাকায় সিনেমাটি দেখা যাবে স্টার সিনেপ্লেক্স বসুন্ধরা শপিং মল (পান্থপথ), এসকেএস টাওয়ার (মহাখালী), সীমান্ত সম্ভার (ধানমন্ডি), সনি স্কয়ার (মিরপুর), বঙ্গবন্ধু আর্মি স্টেডিয়াম (বিজয় সরণি), শ্যামলী সিনেমা, ব্লকবাস্টার সিনেমাস (যমুনা ফিউচার পার্ক), লায়ন সিনেমাস (কেরানীগঞ্জ) ও মধুমিতা সিনেমা হলে।
এছাড়া চট্টগ্রামের স্টার সিনেপ্লেক্স, সিলভার স্ক্রিন, সুগন্ধা সিনেমা, সিলেটের গ্র্যান্ড সিলেট, রাজশাহীর স্টার সিনেপ্লেক্স, যশোরের মনিহার সিনেমা ও খুলনার লিবার্টি সিনেমা হলে মুক্তি পাবে সিয়াম-পরীর ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’।
নির্মাতা আবু রায়হান জুয়েল বলেন, ‘শিশুদের সুস্থ বিনোদনের জন্যই চলচ্চিত্রটি নির্মাণ করেছি। তবে সব বয়সীদেরই ভালো লাগবে। সবাইকে প্রেক্ষাগৃহে এসে সিনেমাটি দেখার আমন্ত্রণ জানাই।’
সিয়াম ও পরীমণি ছাড়াও এই সিনেমায় অভিনয় করেছেন শহীদুল আলম সাচ্চু, আজাদ আবুল কালাম ও আশীষ খন্দকার। এছাড়াও অভিনয় করেছে প্রায় ২০ শিশু। সিনেমাটি নির্মিত হয়েছে সরকারি অনুদানে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category