• শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে ১১ দলীয় ঐক্যের এক বৈঠক অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ২০৯ জামায়াত ৬৮টি আসনে জয়ী : ইসি সচিব ভোট পুনর্গণনার আবেদনের চিন্তা করছি : গোলাম পরওয়ার শেখ হাসিনার প্রত্যর্পণ চাইবে বিএনপি: সালাহউদ্দিন আহমদ নওগাঁর ৬টি আসনে বেসরকারি ভাবে এমপি হলেন যাঁরা নরসিংদীর ৫টি আসনে বিজয়ী বিএনপি দলীয় প্রার্থী জাতিকে যে ওয়াদা দিয়েছিলাম, তা পরিপূর্ণ করতে পেরেছি : সিইসি আমাকে মিসকোট করা হয়েছে: ইসি সচিব একটি দল জনগণের সমর্থন পাবেন না বুঝতে পেরে আগ্রাসী ভূমিকায় অবতীর্ণ হয়েছে : এহসানুল মাহবুব জুবায়ের দক্ষিণ এশিয়ার শান্তি ও সহযোগিতায় সাংবাদিকতার ভূমিকা নিয়ে আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত

ছোট চরিত্রে আর কাজ করবেন না নওয়াজ

Reporter Name
Update : বুধবার, ৪ জানুয়ারী, ২০২৩

বিনোদন ডেস্ক :
সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : যেস্বপ্নে বিভোর হয়ে মুম্বাইয়ে গিয়েছিলেন, বহু পরিশ্রমে সেটা ধরা দিয়েছে নওয়াজউদ্দিন সিদ্দিকির কাছে। ব্যাকগ্রাউন্ড আটিস্ট থেকে আজকের নওয়াজ। নওয়াজউদ্দিন সিদ্দিকি জানিয়েছেন, ২৫ কোটি রুপি পারিশ্রমিকের প্রস্তাব পেলেও তিনি আর ছোট চরিত্র অভিনয় করবেন না। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটি জানিয়েছেন বলে খবর হিন্দুস্তান টাইমসের। ওই সাক্ষাৎকারে নওয়াজ জানিয়েছেন, ‘এখন আমাকে ২৫ কোটি রুপির প্রস্তাব দিলেও ছোট চরিত্রে অভিনয় করবো না। কারণ, আমি মনে করি অর্থ এবং খ্যাতি কাজের মাধ্যমেই আসে। আপনি যদি নিজের কাজটি ভালভাবে করেন তাহলে অর্থ এবং খ্যাতি আপনার পিছনে ছুটবে। আর আপনি যদি কাজ না করে এসবের পিছনের ছুটে বেড়ান তাহলে কখনই তা খুঁজে পাবেন না। তাই শুধু ভালোভাবে কাজ করতে থাকুন।’ তিনি আরও বলেন, ‘কখনও কখনও আমরা সারাজীবন অর্থ এবং খ্যাতির পিছনে ছুটে বেড়াই। কিন্তু কিছুই পাই না। আমি বিশ্বাস করি, কাজ দিয়ে নিজেকে এমন জায়গায় নিয়ে যেতে হবে যেখানে খ্যাতি আর টাকা নিজ থেকেই পিছনে ছুটে বেড়াবে।’ ২০১২ সালে অনুরাগ কাশ্যপের ‘গ্যাংস অফ ওয়াসেপুর’ সিনেমায় ফয়সাল খানের চরিত্রে অভিনয়ের মাধ্যমে নওয়াজউদ্দীন ব্যাপক পরিচিতি পান। শীঘ্রই মুক্তি পেতে চলেছে নওয়াজউদ্দিনের ‘হাড্ডি’ সিনেমা, যেখানে তিনি একজন রূপান্তরকারীর ভূমিকায় অভিনয় করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category