• শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে ১১ দলীয় ঐক্যের এক বৈঠক অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ২০৯ জামায়াত ৬৮টি আসনে জয়ী : ইসি সচিব ভোট পুনর্গণনার আবেদনের চিন্তা করছি : গোলাম পরওয়ার শেখ হাসিনার প্রত্যর্পণ চাইবে বিএনপি: সালাহউদ্দিন আহমদ নওগাঁর ৬টি আসনে বেসরকারি ভাবে এমপি হলেন যাঁরা নরসিংদীর ৫টি আসনে বিজয়ী বিএনপি দলীয় প্রার্থী জাতিকে যে ওয়াদা দিয়েছিলাম, তা পরিপূর্ণ করতে পেরেছি : সিইসি আমাকে মিসকোট করা হয়েছে: ইসি সচিব একটি দল জনগণের সমর্থন পাবেন না বুঝতে পেরে আগ্রাসী ভূমিকায় অবতীর্ণ হয়েছে : এহসানুল মাহবুব জুবায়ের দক্ষিণ এশিয়ার শান্তি ও সহযোগিতায় সাংবাদিকতার ভূমিকা নিয়ে আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত

পেটের মেদ ডায়েটের পরও কমছে না ?

Reporter Name
Update : রবিবার, ১ জানুয়ারী, ২০২৩

স্বাস্থ্য প্রতিবেদক :
সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : নিয়ম মেনে খাচ্ছেন, তারপরেও পেটের মেদ কমার নামই নেই! অনেক কারণে সুষ্ঠু ডায়েটের পরও বাড়তে পারে পেটের মেদ। জেনে নিন মেদ প্রয়োজনীয় কিছু টিপস।
আপনার জীবনে স্ট্রেস বা দুশ্চিন্তা বেশি? তাহলে এটাও হতে পারে মেদ বাড়ার অন্যতম কারণ। মানসিক অশান্তি বা দুশ্চিন্তার কারণে এক ধরনের হরমোন রিলিজ হয় শরীরে যা মেদ বাড়ার কারণ। প্রতিদিন মেডিটেশন করার জন্য বা নিজের জন্য খানিকটা সময় রাখুন, ফুরফুরে থাকুন। স্বাস্থ্যও থাকবে ভালো।
বাজার থেকে কেনা ফলের রস খাবেন না। এতে প্রচুর পরিমাণে চিনি থাকে যা পেটের মেদ বাড়ার অন্যতম কারণ।
নিয়মিত ঘুম হচ্ছে তো? অনিদ্রা কিন্তু পেটের মেদ বাড়িয়ে দেয় দ্রুত! প্রতিদিন রাতে ৮ ঘণ্টা ঘুমান।
সকালের নাস্তা মিস করবেন না ভুলেও! এটি অনেকাংশে দায়ী বাড়তি মেদের জন্য। সকালে ভারি নাস্তা খান। সারাদিন থাকতে পারবেন প্রাণবন্ত।
খাদ্য তালিকায় স্বাস্থ্যকর ফ্যাটজাতীয় খাবার যেমন অলিভ অয়েল, নারকেল তেল কিংবা অ্যাভোকাডো রাখুন। এগুলো অনেক সময়ের জন্য পেট ভরিয়ে রাখতে সাহায্য করবে।
তথ্য: ফেমিনা ডট ইন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category