• শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে ১১ দলীয় ঐক্যের এক বৈঠক অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ২০৯ জামায়াত ৬৮টি আসনে জয়ী : ইসি সচিব ভোট পুনর্গণনার আবেদনের চিন্তা করছি : গোলাম পরওয়ার শেখ হাসিনার প্রত্যর্পণ চাইবে বিএনপি: সালাহউদ্দিন আহমদ নওগাঁর ৬টি আসনে বেসরকারি ভাবে এমপি হলেন যাঁরা নরসিংদীর ৫টি আসনে বিজয়ী বিএনপি দলীয় প্রার্থী জাতিকে যে ওয়াদা দিয়েছিলাম, তা পরিপূর্ণ করতে পেরেছি : সিইসি আমাকে মিসকোট করা হয়েছে: ইসি সচিব একটি দল জনগণের সমর্থন পাবেন না বুঝতে পেরে আগ্রাসী ভূমিকায় অবতীর্ণ হয়েছে : এহসানুল মাহবুব জুবায়ের দক্ষিণ এশিয়ার শান্তি ও সহযোগিতায় সাংবাদিকতার ভূমিকা নিয়ে আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত

করোনায় ১ জনের মৃত্যু, শনাক্ত ২৩

মাসুদ রানা
Update : শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২

দেশে ২৪ ঘণ্টায় ২৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৭ হাজার ১২৫ জনে। এ সময়ে করোনায় একজনের মৃত্যু হয়েছে। ফলে মোট মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ৪৪০ জনে।

শনিবার (৩১ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৪৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৮৭ হাজার ৭৩৩ জন।

২৪ ঘণ্টায় ১ হাজার ৮২১টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১ হাজার ৮১১টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ২৭ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৪৩ শতাংশ।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category