• মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
৪৬তম বিসিএসের ফল প্রকাশ, ১৪৫৭ জনকে নিয়োগের সুপারিশ নির্বাচনের আগের দিন দূরপাল্লার বাস চলবে : মালিক সমিতি গুম-খুন ও দুর্নীতি-লুটপাটে জড়িত সব অপরাধীর বিচার করা হবে: নাহিদ ইসলাম ঢাকা-১০ আসনের উদ্যোগে মহিলা কর্মীদের অংশগ্রহণে বিশাল নির্বাচনী মিছিল অনুষ্ঠিত জিয়া নগরের প্রতিটি পরতে পরতে আল্লামা সাঈদীর ঘ্রাণ লেগে আছে: মাসুদ সাঈদী গোপালগঞ্জ-২ আসনের সতন্ত্র প্রার্থী শিপন ভুইয়ার উপর গুলির অভিযোগ এনে সংবাদ সম্মেলন নরসিংদী-১ আসনে বিএনপির প্রার্থী খায়রুল কবির খোকন এর নির্বাচনী ইশতেহার ঘোষণা ভোটে বাধা দিলে হাত মুচড়িয়ে দেবেন: আমীরে জামায় নরসংিদীর চরাঞ্চলে যৌথ বাহনিীর টহল, দেশীয় অস্ত্র উদ্ধার সরকারি প্রতিষ্ঠানে কোনো দুর্নীতি থাকবে না : প্রধান উপদেষ্টা

বিএনপি প্রার্থীর বিরুদ্ধে বাউফলে জামায়াতের সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিনিধি :
Update : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬

সবুজবাংলা২৪ডটকম, বাউফল : বাউফলে বিএনপি প্রার্থীর আচরণবিধি লঙ্ঘন, উস্কানিমূলক বক্তব্য এবং তাঁর অনুসারীদের সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগ তুলে প্রতিবাদ ও চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাউফল উপজেলা শাখা। বৃহস্পতিবার দুপুরে উপজেলা জামায়াত কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাউফল উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. খালিদুর রহমান। তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দীর্ঘ ১৭ বছর পর ভোটাধিকার ফিরে পাওয়ার প্রত্যাশায় বাউফলবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছে। কিন্তু দুঃখজনকভাবে বিএনপি প্রার্থীর উস্কানিমূলক ও মানহানিকর বক্তব্য এবং তাঁর অনুসারীদের সহিংস কর্মকাণ্ড নির্বাচনকালীন শান্তিপূর্ণ পরিবেশকে মারাত্মকভাবে ব্যাহত করছে।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, উপজেলার চন্দ্রদ্বীপসহ বাউফলের বিভিন্ন এলাকায় জামায়াত কর্মীদের ওপর হামলা, হুমকি-ধামকি, কর্মসূচিতে বাধা প্রদান, দোকানে চাঁদা দাবি, চাঁদা না দেওয়ায় হামলা ও লুটপাট, এমনকি হত্যাচেষ্টার ঘটনাও ঘটেছে। এছাড়া এসব ঘটনার মামলার সাক্ষীদের হত্যার উদ্দেশ্যে ছুরিকাঘাতের ঘটনাও ঘটেছে। মো. খালিদুর রহমান বলেন, এসব সহিংস ও সন্ত্রাসী কর্মকাণ্ড বর্তমান অন্তর্বর্তী সরকারের অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের অঙ্গীকারকে প্রশ্নবিদ্ধ করছে। তিনি এসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে প্রশাসনকে নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।
সংবাদ সম্মেলন থেকে বাউফল উপজেলা জামায়াত প্রশাসনের কাছে সাংবাদিকদের মাধ্যেমে কয়েকটি দাবি উত্থাপন করে। দাবিগুলোর মধ্যে রয়েছে— ‘চন্দ্রদ্বীপ এলাকায় স্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন’, ‘সেনাবাহিনীর নিয়মিত টহল বৃদ্ধিসহ আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা জোরদার’, ‘সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ’, চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তার ও অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান জোরদার’, ‘নারীদের নিরাপত্তা নিশ্চিতকরণ’, ‘অবাধ, সুষ্ঠু ও ভয়হীন নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ’, এবং নির্বাচনকে ঘিরে যে কোনো ধরনের সহিংসতা ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে প্রশাসনের দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহন করা।
এসময় উপস্থিত ছিলেন বাউফল উপজেলা জামায়াতের আমির মাওলানা ইসাহাক, পটুয়াখালী জেলা ছাত্রশিবির সভাপতি রাকিবুল ইসলাম নূর, উপজেলা ছাত্রশিবির সভাপতি লিমন হোসেন, সেক্রেটারি আরিফ হোসেন, এডভোকেট আশ্রাফুজ্জামান শাকিল, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আতিকুর রহমান নজরুল, এডভোকেট মুজাহিদুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category