• মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
৪৬তম বিসিএসের ফল প্রকাশ, ১৪৫৭ জনকে নিয়োগের সুপারিশ নির্বাচনের আগের দিন দূরপাল্লার বাস চলবে : মালিক সমিতি গুম-খুন ও দুর্নীতি-লুটপাটে জড়িত সব অপরাধীর বিচার করা হবে: নাহিদ ইসলাম ঢাকা-১০ আসনের উদ্যোগে মহিলা কর্মীদের অংশগ্রহণে বিশাল নির্বাচনী মিছিল অনুষ্ঠিত জিয়া নগরের প্রতিটি পরতে পরতে আল্লামা সাঈদীর ঘ্রাণ লেগে আছে: মাসুদ সাঈদী গোপালগঞ্জ-২ আসনের সতন্ত্র প্রার্থী শিপন ভুইয়ার উপর গুলির অভিযোগ এনে সংবাদ সম্মেলন নরসিংদী-১ আসনে বিএনপির প্রার্থী খায়রুল কবির খোকন এর নির্বাচনী ইশতেহার ঘোষণা ভোটে বাধা দিলে হাত মুচড়িয়ে দেবেন: আমীরে জামায় নরসংিদীর চরাঞ্চলে যৌথ বাহনিীর টহল, দেশীয় অস্ত্র উদ্ধার সরকারি প্রতিষ্ঠানে কোনো দুর্নীতি থাকবে না : প্রধান উপদেষ্টা

শেষ মুহূর্তে জমজমাট কুমারখালীর চৌরঙ্গী বাজারের পেঁয়াজের চারা হাট

নিজস্ব প্রতিনিধি :
Update : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬

সবুজবাংলা২৪ডটকম, কুষ্টিয়া : শেষ মুহূর্তে এসে জমে উঠেছে কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার চৌরঙ্গী বাজারের পেঁয়াজের চারা হাট। প্রতিদিন দুপুর হলেই উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা কৃষকদের ভিড়ে মুখর হয়ে উঠে বাজারটি। প্রায় হাফ কিলোমিটার সড়ক বসা এই হাটে চলছে পেঁয়াজের চারার ব্যাপক বেচাকেনা।
বর্তমানে বাজারে পেঁয়াজের চারা দানা প্রতি কেজি ৪০ থেকে ৪৫ টাকায় বিক্রি হচ্ছে। তবে মৌসুমের শুরুতে প্রতি কেজি দানার মূল্য ছিল ৭০ থেকে ৭৫ টাকা। দাম কিছুটা কমলেও রোপণের শেষ সময় হওয়ায় অনেক কৃষক বাধ্য হয়েই চারা কিনছেন।
চৌরঙ্গী বাজারে চারা কিনতে আসা এক কৃষক আব্দুল কাদের বলেন, সময় প্রায় শেষ। এখন চারা না কিনলে জমিতে লাগানো সম্ভব হবে না। তাই দাম যাই হোক, কিনতেই হচ্ছে।
আরেক কৃষক রফিকুল ইসলাম জানান, আগে দাম বেশি ছিল। এখন কিছুটা কমেছে, তবে শেষ সময়ে এসে ভালো চারা পাওয়া গেলেই আমরা সন্তুষ্ট।
বাজার কমিটির সভাপতি মতিউর রহমান বলেন, কুমারখালীর চৌরঙ্গী বাজারে প্রতিদিন প্রায় লক্ষাধিক টাকার পেঁয়াজের চারা বেচাকেনা হয়। উপজেলার পাশাপাশি আশপাশের বিভিন্ন এলাকা থেকেও কৃষকরা এখানে চারা কিনতে আসেন। প্রায় হাফ কিলোমিটার সড়ক জুড়ে এই হাট বসে।
তিনি আরও বলেন, মৌসুমের শেষ দিকে হওয়ায় বর্তমানে ক্রেতার চাপ বেশি থাকলেও বাজার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। শেষ মুহূর্তের এই ব্যস্ততায় কুমারখালীর চৌরঙ্গী বাজারের পেঁয়াজের চারা হাট এখন কৃষকদের জন্য এক গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category