• মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
৪৬তম বিসিএসের ফল প্রকাশ, ১৪৫৭ জনকে নিয়োগের সুপারিশ নির্বাচনের আগের দিন দূরপাল্লার বাস চলবে : মালিক সমিতি গুম-খুন ও দুর্নীতি-লুটপাটে জড়িত সব অপরাধীর বিচার করা হবে: নাহিদ ইসলাম ঢাকা-১০ আসনের উদ্যোগে মহিলা কর্মীদের অংশগ্রহণে বিশাল নির্বাচনী মিছিল অনুষ্ঠিত জিয়া নগরের প্রতিটি পরতে পরতে আল্লামা সাঈদীর ঘ্রাণ লেগে আছে: মাসুদ সাঈদী গোপালগঞ্জ-২ আসনের সতন্ত্র প্রার্থী শিপন ভুইয়ার উপর গুলির অভিযোগ এনে সংবাদ সম্মেলন নরসিংদী-১ আসনে বিএনপির প্রার্থী খায়রুল কবির খোকন এর নির্বাচনী ইশতেহার ঘোষণা ভোটে বাধা দিলে হাত মুচড়িয়ে দেবেন: আমীরে জামায় নরসংিদীর চরাঞ্চলে যৌথ বাহনিীর টহল, দেশীয় অস্ত্র উদ্ধার সরকারি প্রতিষ্ঠানে কোনো দুর্নীতি থাকবে না : প্রধান উপদেষ্টা

রংপুরে স্বচ্ছ ও গ্রহনযোগ্য নির্বাচন নিশ্চিতকরণে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোস্তাফিজুর রহমান :
Update : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬

সবুজবাংলা২৪ডটকম, কুড়িগ্রাম : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণমাধ্যমের ভূমিকা নিয়ে আঞ্চলিক তথ্য অফিস পিআইডি, রংপুর’র আয়োজনে স্বচ্ছ ও গ্রহনযোগ্য নির্বাচন নিশ্চিতকরণে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা গতকাল মঙ্গলবার জেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়। আঞ্চলিক তথ্য অফিস, রংপুর’র তথ্য অফিসার মোঃ ফরহাদ আহমেদ’র উপস্থাপনায় এবং কুড়িগ্রাম জেলা তথ্য অফিসার মোঃ শাহজাহান আলী’র সার্বিক সহায়তায় ও জেলা প্রশাসনের সহযোগিতায় উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা অন্নপূর্ণা দেবনাথ। আরও বক্তব্য রাখেন- কুড়িগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মিডিয়া ও জনবান্ধব মানুষ মোঃ ফিরুজুল ইসলাম, কুড়িগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ. এস. এম মুক্তারুজ্জামান, কুড়িগ্রাম সেনা ক্যাম্পের কমান্ডার মেজর মোঃ ইনজামাম আলম প্রমূখ।
উক্ত অনুষ্ঠানে অংশ গ্রহণমূলক বক্তব্য রাখেন- কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলহাজ্ব মাহফুজার রহমান খন্দকার টিউটরসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ। সাংবাদিকদের সঙ্গে প্রশাসনের কোন দুরত্ব নেই বলে মন্তব্য করেছেন কুড়িগ্রাম জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা অন্নপূর্ণা দেবনাথ।
নির্বাচনের সময় সাংবাদিকদের ভূমিকা ও কর্মপরিধি এবং সাংবাদিক কার্ড, গাড়ি/ মোটরসাইকেলের স্টিকার সংগ্রহ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category