• মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
৪৬তম বিসিএসের ফল প্রকাশ, ১৪৫৭ জনকে নিয়োগের সুপারিশ নির্বাচনের আগের দিন দূরপাল্লার বাস চলবে : মালিক সমিতি গুম-খুন ও দুর্নীতি-লুটপাটে জড়িত সব অপরাধীর বিচার করা হবে: নাহিদ ইসলাম ঢাকা-১০ আসনের উদ্যোগে মহিলা কর্মীদের অংশগ্রহণে বিশাল নির্বাচনী মিছিল অনুষ্ঠিত জিয়া নগরের প্রতিটি পরতে পরতে আল্লামা সাঈদীর ঘ্রাণ লেগে আছে: মাসুদ সাঈদী গোপালগঞ্জ-২ আসনের সতন্ত্র প্রার্থী শিপন ভুইয়ার উপর গুলির অভিযোগ এনে সংবাদ সম্মেলন নরসিংদী-১ আসনে বিএনপির প্রার্থী খায়রুল কবির খোকন এর নির্বাচনী ইশতেহার ঘোষণা ভোটে বাধা দিলে হাত মুচড়িয়ে দেবেন: আমীরে জামায় নরসংিদীর চরাঞ্চলে যৌথ বাহনিীর টহল, দেশীয় অস্ত্র উদ্ধার সরকারি প্রতিষ্ঠানে কোনো দুর্নীতি থাকবে না : প্রধান উপদেষ্টা

নবম পে-স্কেলের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: অর্থ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক :
Update : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬

সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, নবম পে-স্কেল দেওয়া বা না দেওয়ার বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। পে-কমিশনের রিপোর্ট হাতে পেলে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির মিটিং শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।
অর্থ উপদেষ্টা বলেন, নবম পে-স্কেল নিয়ে পে-কমিশন কাজ করছে। পে-কমিশনের সঙ্গে ২/১ দিনের মধ্যে আমার কথা হবে।
তিনি বলেন, এখানে ২১ জন মেম্বার তারা সবকিছু বিচার-বিবেচনা করে একটা রিপোর্ট প্রকাশ করবেন। যখন রিপোর্ট প্রকাশ করা হবে তখনই জানা যাবে যে এটা কিভাবে করা হবে, ঘোষণা কখন করা হবে সবকিছু জানা যাবে।
বৈঠকের সিদ্ধান্ত বিষয়ে উপদেষ্টা বলেন, আমরা ৬০ হাজার ড্রাইভারদের প্রশিক্ষণের ব্যবস্থা করছি। এখানে ৪০ হাজার নতুন এবং ২০ হাজার প্রশিক্ষিত তাদের হেভি ভেহিকেল চালানোর প্রশিক্ষণ দেওয়া হবে। এটা নতুন কর্মসংস্থানে কাজ করবে। তিনি বলেন, বিআরটিএ এই প্রশিক্ষণের ব্যবস্থা করবে। এটি বিদেশে কর্মসংস্থানের জন্য একটা বড় সহায়ক হবে।
তিনি বলেন, বরিশালে একটা সেতু তৈরি করা হবে। সরকার ও ওপেক ফান্ডের যৌথ অর্থায়নে সড়ক ও জনপথ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ‘বরিশাল (দিনেরারপুল)-লক্ষীপাশা-দুমকি সড়কের ২৭ কিমি. পান্ডব-পায়রা নদীর উপর নলুয়া-বাহেরচর সেতু নির্মাণ’ করা হবে। এতে ভোলার রিমোট এরিয়ায় যাতায়াত ব্যবস্থা ভালো হবে বলে জানান উপদেষ্টা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category