• শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৫৩ আসনে ১১ দলীয় সমঝোতার ঘোষণা শর্ত সাপেক্ষে আগামীকাল থেকেই খেলায় ফিরতে রাজি ক্রিকেটাররা এসএসসি পরীক্ষা শুরু ২১ এপ্রিল বিএনপি প্রার্থীর বিরুদ্ধে বাউফলে জামায়াতের সংবাদ সম্মেলন কয়রায় আগুনে পুড়ে গেছে ইটভাটা শ্রমিকের বসত ঘরসহ আসবাবপত্র আগামী নির্বাচনই ঠিক করে দেবে বাংলাদেশ কোন দিকে যাবে : প্রধান উপদেষ্টা নবম পে-স্কেলের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: অর্থ উপদেষ্টা সরকারবিরোধী বিক্ষোভে নিহত অন্তত ২০০০ : ইরান রংপুরে স্বচ্ছ ও গ্রহনযোগ্য নির্বাচন নিশ্চিতকরণে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত শেষ মুহূর্তে জমজমাট কুমারখালীর চৌরঙ্গী বাজারের পেঁয়াজের চারা হাট

মাধবদীতে ভয়াবহ অগ্নিকান্ডে সুতার গোডাউন ও কোনিং ঘর পুড়ে ছাই

মোঃ আল আমিন :
Update : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, মাধবদী (নরসিংদী) : ভয়াবহ অগ্নিকান্ডে আনন্দ ইয়ার্ন ট্রেডিং এর গোডাউন ও সুতার কোনিং করার মেশিন ঘর পুড়ে ছাই হয়ে গেছে নরসিংদীর মাধবদী পৌর এলাকার পাঁচতলা নামক স্থানে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে গিয়ে প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানাযায়, রোববার (৬ অক্টোবর) ভোর আনুমানিক ৫টার পর আগুনের সূত্রপাত ঘটে আব্দুল কাদের এর কোনিং কারখানা থেকে। আগুন দেখে স্থানীয়রা মাধবদী ফায়ার সার্ভিস ষ্টেশনে সংবাদ দিলে তারা আসতে আসতে আগুন দ্রুত কারখানায় ছড়িয়ে পড়ে ও সেই সাথে পাশের বিনয় বাবুর আনন্দ ইয়ার্ন ট্রেডিং এর সুতার গোডাউনে আগুন ছড়িয়ে পড়ে। গোডাউনের লোকজন বুঝে উঠার আগেই আগুন সুতার বস্তায় লেগে ছড়াতে থাকে। মাধবদী ফায়ার সার্ভিসের ২টি ইউনিট এসে আগুন নেভাতে কাজ শুরু করলে খবর পেয়ে নরসিংদী ফায়ার সার্ভিস এর ২টি ইউনিট ঘটনাস্থলে পৌছে। যতক্ষণে আগুন নিয়ন্ত্রণে আসে ততক্ষণে আব্দুল কাদের কোনিং মিল ও আনন্দ ইয়ার্ন ট্রেডিং এর সুতার গোডাউনের ব্যাপক ক্ষতি সাধন হয়।
এবিষয়ে মাধবদী ফায়ার ষ্টেশন অফিসার ইনচার্জ মোঃ রায়হান জানান, আমরা ভোর ৫টা ৫৫মিনিটে সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। তবে কি পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে তা তদন্ত সাপেক্ষে বলা যাবে। মাধবদী পৌর কর্তৃপক্ষ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত কারখানা ও গোডাউন পরিদর্শন করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category