• বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
আগামী নির্বাচনই ঠিক করে দেবে বাংলাদেশ কোন দিকে যাবে : প্রধান উপদেষ্টা নবম পে-স্কেলের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: অর্থ উপদেষ্টা সরকারবিরোধী বিক্ষোভে নিহত অন্তত ২০০০ : ইরান রংপুরে স্বচ্ছ ও গ্রহনযোগ্য নির্বাচন নিশ্চিতকরণে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত শেষ মুহূর্তে জমজমাট কুমারখালীর চৌরঙ্গী বাজারের পেঁয়াজের চারা হাট নোয়াখালীতে ডাকাতি করতে গিয়ে গণধর্ষণ, গ্রেপ্তার ১ ২০১৮’র নির্বাচনে ৮০ শতাংশ কেন্দ্রে রাতে ভোট পড়ে : তদন্ত কমিটি ভারতে লাল-সবুজ জার্সিও পরতে পারবে না বাংলাদেশের সমর্থকরা দাঁড়িপাল্লায় বাজিমাত করতে চান রফিকুল ইসলাম খান গাইবান্ধায় ‎প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিলের দাবীতে মানববন্ধন

বিএনপি নেত্রী স্বপ্না সুলতানা পরিবারসহ মানবেতর জীবনযাপন করছেন

নিজস্ব প্রতিবেদক :
Update : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, পিরোজপুর : দীর্ঘ ১৭ বছর ধরে সংগ্রাম ও ত্যাগের মধ্য দিয়ে উঠে আসা তৃণমূল থেকে বিএনপির জেলা মহিলা দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক স্বপ্না সুলতানা আজ চরম অবহেলা ও হয়রানির শিকার। এক সময়ের এই ত্যাগী নেত্রী ও তার পরিবার বর্তমানে স্থানীয় দলীয় গ্রুপিংয়ের বলি হয়ে মানবতর জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন।
ফ্যাসিবাদী অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং বিভিন্ন সময়ে নির্যাতন, হামলা ও মামলা মোকাবেলা করা এই নেত্রী আজ নিজ দলীয় গোষ্ঠীসংঘাতের কারণে মিথ্যা মামলা, প্রশাসনিক হয়রানি ও নানাবিধ সমস্যার সম্মুখীন হচ্ছেন। দেশ স্বাধীন ত্যাগী কর্মী হিসেবে তাঁর অতীতের সকল অবদান আজ স্থানীয় বিএনপির অন্তর্দ্বন্দ্বের কাছে ম্লান হয়ে গেছে। স্বপ্না সুলতানার পরিবারের এক আত্মীয়ের সঙ্গে কথা বলে জানা গেছে, “দলের জন্য এত বছর লড়াই, কারাবরণ, নির্যাতন সহ্য করেও আজ তিনি দলীয় কিছু মানুষের চক্রান্তের শিকার। তাঁর ওপর এত মিথ্যা মামলা চাপানো হয়েছে, প্রশাসনও তাঁকে দিচ্ছে। পরিবার নিয়ে অমানুষিক জীবন কাটাচ্ছেন।”
স্থানীয় সূত্রে জানা যায়, দলের অভ্যন্তরে ক্ষমতার লড়াই এবং গ্রুপিংয়ের কারণে স্বপ্না সুলতানাকে লক্ষ্য করে একের পর এক মিথ্যা মামলা দায়ের ও নানাভাবে হেনস্থার চেষ্টা চালানো হচ্ছে। এর ফলে তিনি শুধু রাজনৈতিকভাবেই নয়, ব্যক্তিগতভাবেও চরম সংকটের মুখোমুখি।
এ বিষয়ে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের কোনো মন্তব্য এখনও পাওয়া যায়নি। তবে স্থানীয় পর্যায়ের নেতাকর্মীদের একাংশ স্বপ্না সুলতানার পাশে দাঁড়ানোর এবং দলীয় সংঘাত নিরসনের দাবি জানিয়েছেন।
স্বপ্না সুলতানার এই করুণ দশা প্রশ্ন তুলেছে দলের অভ্যন্তরে গণতন্ত্র, নেতাকর্মীদের মূল্যায়ন এবং ত্যাগী মানুষের প্রতি দায়বদ্ধতা নিয়ে। একটি ত্যাগী নেত্রীর এই শুধু একটি দলেরই নয়, সামগ্রিক রাজনৈতিক সংস্কৃতিরই একটি করুণ চিত্র উপস্থাপন করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category