• শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৫৩ আসনে ১১ দলীয় সমঝোতার ঘোষণা শর্ত সাপেক্ষে আগামীকাল থেকেই খেলায় ফিরতে রাজি ক্রিকেটাররা এসএসসি পরীক্ষা শুরু ২১ এপ্রিল বিএনপি প্রার্থীর বিরুদ্ধে বাউফলে জামায়াতের সংবাদ সম্মেলন কয়রায় আগুনে পুড়ে গেছে ইটভাটা শ্রমিকের বসত ঘরসহ আসবাবপত্র আগামী নির্বাচনই ঠিক করে দেবে বাংলাদেশ কোন দিকে যাবে : প্রধান উপদেষ্টা নবম পে-স্কেলের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: অর্থ উপদেষ্টা সরকারবিরোধী বিক্ষোভে নিহত অন্তত ২০০০ : ইরান রংপুরে স্বচ্ছ ও গ্রহনযোগ্য নির্বাচন নিশ্চিতকরণে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত শেষ মুহূর্তে জমজমাট কুমারখালীর চৌরঙ্গী বাজারের পেঁয়াজের চারা হাট

ইসলামী ব্যাংকে ‘অবৈধ’ নিয়োগপ্রাপ্তদের বহিষ্কারের দাবিতে পলাশবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

বায়েজীদ :
Update : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, পলাশবাড়ী (গাইবান্ধা) : গাইবান্ধার পলাশবাড়ীতে ইসলামী ব্যাংকে এস আলম গ্রুপের নিয়ন্ত্রণকালীন সময়ে অনিয়ম ও দলীয় প্রভাবের মাধ্যমে নিয়োগ পাওয়া কর্মকর্তাদের বহিষ্কারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ অক্টোবর) সকাল ৯টা ৩০ মিনিটে ইসলামী ব্যাংক পিএলসি’র পলাশবাড়ী শাখার সামনে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম ও বৈষম্য বিরোধী চাকরিপ্রত্যাশী পরিষদের যৌথ উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের আহবায়ক শামসুল আলম সোহেল, মোবাইদুল ইসলাম প্রধান, আতিকুর রহমান এবং বৈশম্য বিরোধী চাকরিপ্রত্যাশী পরিষদের আহবায়ক তৌহিদুল ইসলাম কানন ও সুমন মিয়া প্রমুখ।
বক্তারা অভিযোগ করেন, এস আলম গ্রুপ ব্যাংকটির নিয়ন্ত্রণ নেওয়ার পর রাজনৈতিক প্রভাব ও আর্থিক লেনদেনের মাধ্যমে বিপুলসংখ্যক অযোগ্য ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়েছে। এতে ইসলামী ব্যাংকের স্বচ্ছতা, মর্যাদা ও দীর্ঘদিনের সুনাম মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয়েছে।
বক্তারা অবিলম্বে এসব ‘অবৈধভাবে’ নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের বহিষ্কার করে ব্যাংকটির সুনাম, স্বচ্ছতা ও ন্যায্যতা পুনরুদ্ধার,পাশাপাশি মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়ার দাবি জানান।
মানববন্ধনে ইসলামী ব্যাংকের গ্রাহক, স্থানীয় চাকরিপ্রত্যাশী তরুণ-যুবক এবং বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category