• বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
আগামী নির্বাচনই ঠিক করে দেবে বাংলাদেশ কোন দিকে যাবে : প্রধান উপদেষ্টা নবম পে-স্কেলের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: অর্থ উপদেষ্টা সরকারবিরোধী বিক্ষোভে নিহত অন্তত ২০০০ : ইরান রংপুরে স্বচ্ছ ও গ্রহনযোগ্য নির্বাচন নিশ্চিতকরণে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত শেষ মুহূর্তে জমজমাট কুমারখালীর চৌরঙ্গী বাজারের পেঁয়াজের চারা হাট নোয়াখালীতে ডাকাতি করতে গিয়ে গণধর্ষণ, গ্রেপ্তার ১ ২০১৮’র নির্বাচনে ৮০ শতাংশ কেন্দ্রে রাতে ভোট পড়ে : তদন্ত কমিটি ভারতে লাল-সবুজ জার্সিও পরতে পারবে না বাংলাদেশের সমর্থকরা দাঁড়িপাল্লায় বাজিমাত করতে চান রফিকুল ইসলাম খান গাইবান্ধায় ‎প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিলের দাবীতে মানববন্ধন

নরসিংদীতে অতিরিক্ত পুলিশ সুপারের ওপর হামলার ঘটনায় মামলা, ৭ জন গ্রেপ্তার

মোঃ আল আমিন :
Update : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, নরসিংদী : নরসিংদী পৌর শহরের আরশীনগরে পরিবহণ হতে চাঁদা আদায়ের সময় ২ জনকে আটকের পর অতিরিক্ত পুলিশ সুপারের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। শনিবার দিবাগত রাতে শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (উপ পরিদর্শক) সোহেল আহমেদ বাদী হয়ে নরসিংদী সদর মডেল থানায় মামলাটি করেন। রোববার সকালে নরসিংদীর পুলিশ সুপার মো: মেনহাজুল আলম মামলার সত্যতা নিশ্চিত করেছেন।
মামলায় গ্রেপ্তারকৃতরা হলেন-নরসিংদী সদর থানার পূর্ব ব্রাহ্মন্দী মহল্লার মাহমুদুর রশিদ এর ছেলে ফজলুল রশিদ ওরফে আদর (৪০), শিবপুর থানার দত্তের গাঁও ভিটিপাড়া এলাকার শামসুল হক খন্দকার এর ছেলে শফিকুল ইসলাম সুমন (৪৪), সদর থানার হাজীপুর এলাকার বিরাজ খার ছেলে কুদরত হাসান রবিন (২৩), মোঃ রকিব খা (৩০), সদর থানার ব্রাহ্মন্দী মহল্লার মোঃ হুমায়ন কবির এর ছেলে মোঃ সোহাগ মিয়া (৩৫), বৌয়াকুড় মহল্লার মোঃ শওকত মিয়ার ছেলে মোঃ তানভীর মিয়া (২২) ও নরসিংদী সদর থানার ফুলপুর এলাকার শামসুল আলম এর ছেলে শান্ত মিয়া (২৩)।
পুলিশ সুপার মেনহাজুল আলম জানান, মামলায় ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২৫/৩০ জনকে আসামী করা হয়েছে। মামলার পর শনিবার রাত থেকে সকাল পর্যন্ত ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
উল্লেখ্য, শনিবার (৪ অক্টোবর) সকালে শহরের আরশীনগর এলাকায় ব্যাটারিচালিত ইজিবাইক ও সিএনজিচালিত অটোরিকশাসহ বিভিন্ন পরিবহণ হতে চাঁদা আদায়ের সময় দুইজনকে হাতেনাতে আটক করেন নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন শামীম। এসময় তার ওপর হামলা করে আটক ২ জনকে ছিনিয়ে নেয় চাঁদা আদায়কারীদের ৪০-৫০ জন সহযোগী।
এসময় তাদের হামলায় আহত হন নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ আনোয়ার হোসেন শামীম। এর পর স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে প্রথমে নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসা সেবা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে পাঠানো হয়।

নরসিংদীতে ৪৫ কেজি গাঁজাভর্তি গাড়ীসহ ১ জন আটক
নরসিংদী প্রতিনিধি : নরসিংদীতে ৪৫ কেজি গাঁজাভর্তি পিকআপ ভ্যানসহ আল মামুন নামে ১ জনকে আটক করেছে পুলিশ। রবিবার (০৫ অক্টৈাবর) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুরের নোয়াদিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক আল মামুন (৩৮) মৌলভীবাজারের কমলগঞ্জের মৃত আজিজুর রহমানের ছেলে৷
নরসিংদীর পুলিশ সুপার মো: মেনহাজুল আলম জানান, পিকআপ ভ্যানের নিচের অংশে একটি চেম্বার তৈরী করে সেখানে বিশেষ কায়দায় ৪৫ কেজি গাঁজা মৌলভীবাজার থেকে রাজধানী ঢাকায় নেয়া হচ্ছিল। জেলা গোয়েন্দা পুলিশ খবর পেয়ে পিকআপ চালক সহ ভ্যানটি আটক করে। এসময় তল্লাশী চালিয়ে ৪৫ কেজি গাঁজা জব্দ করা হয়। এ ঘটনায় আইনত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান পুলিশ সুপার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category