সবুজবাংলা২৪ডটকম, কয়রা (খুলনা) : কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের পল্লীতে অসুস্থ পিতাকে বেধড়ক মারপিট করে আহত করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন কালিকাপুর গ্রামের ইউনুছ গাজীর পুত্র মোঃ নয়ন গাজী। রবিবার (৫ অক্টোবর) বেলা ১১ টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তিনি জানান, গত শনিবার সকালে সংসারীক কাজের জন্য আমার পিতা ইউনুছ গাজী বাড়ি হতে বাহির হয়। বাহির হওয়ার পর আমাদের প্রতিপক্ষ আকবার মোড়ল আমার পিতাকে অহেতুক গালিগালাজ করতে থাকে। কোন কারন ছাড়া এ ধরনের ব্যাবহারের বিষয়টি নিয়ে আমার পিতা প্রতিবাদ জানায়। এ সময় ক্ষিপ্ত হয়ে আকবার সহ তার পরিবারের লোকজন আমার পিতাকে হহেতুক বেদম মারপিট করে আহত করে। এমনকি আমার অসুস্থ এই পিতাকে বুকে পিটে লাথি মারার কারনে মারাত্মক অসুস্থ হয়ে পড়েছে। তাার অবস্থা বেগতিক দেখে আমার পিতাকে চিকিৎসা করার জন্য কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করি। তিনি আরও বলেন আশ্চর্য বিষয় হলো যে, আকবার গংদের কিছু না হলেও তারা আমাদের ফাসাতে আগেভাগেই থানা পুলিশের নিকট অভিযোগ করার পাশাপাশি আকবার মোড়ল নিজে হাসপাতালে ভর্তি হয়ে আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করার পায়তারা চালাচ্ছে। আমার পিতাকে ইতিপুর্বে কিডনি জনিত কারনে ২ বার অপারেশন করা হয়। সেই থেকে তিনি বাড়িত অসুস্থতা অবস্থায় জীবন যাপন করছে। তার পরেও তাকে বেধড়ক মারপিট করায় তিনি
গুরুত্বর অবস্থায় অসুস্থ রয়েছে। সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রকৃত ঘটনাটি উদঘাটন করে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করা হয়েছে।
কয়রায় বিশ্ব শিক্ষক দিবস পালন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
কয়রা (খুলনা) প্রতিনিধি ঃ কয়রা উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে বিশ্ব শিক্ষক দিবস পালন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৪ অক্টোবর) সকাল ১০ টায় কয়রা সদরে এ উপলক্ষে র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল বাকী। প্রধান শিক্ষক মোঃ আমির আলীর পরিচালনায় এতে আরও বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারী শেখ সাইফুল্লাহ, কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শরিফুল আলম, সিনিয়র সাংবাদিক সদর উদ্দিন আহমেদ, কপোতাক্ষ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ওলিউল্যাহ, ঘুঘরাকাটি ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা সুজাউদ্দীন, কালনা মহিলা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শাহাবাজ হোসেন, মদিনাবাদ মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের বিদ্যালয়ের শিক্ষক মোঃ আনিসুজ্জামান প্রমুখ।