• বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
আগামী নির্বাচনই ঠিক করে দেবে বাংলাদেশ কোন দিকে যাবে : প্রধান উপদেষ্টা নবম পে-স্কেলের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: অর্থ উপদেষ্টা সরকারবিরোধী বিক্ষোভে নিহত অন্তত ২০০০ : ইরান রংপুরে স্বচ্ছ ও গ্রহনযোগ্য নির্বাচন নিশ্চিতকরণে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত শেষ মুহূর্তে জমজমাট কুমারখালীর চৌরঙ্গী বাজারের পেঁয়াজের চারা হাট নোয়াখালীতে ডাকাতি করতে গিয়ে গণধর্ষণ, গ্রেপ্তার ১ ২০১৮’র নির্বাচনে ৮০ শতাংশ কেন্দ্রে রাতে ভোট পড়ে : তদন্ত কমিটি ভারতে লাল-সবুজ জার্সিও পরতে পারবে না বাংলাদেশের সমর্থকরা দাঁড়িপাল্লায় বাজিমাত করতে চান রফিকুল ইসলাম খান গাইবান্ধায় ‎প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিলের দাবীতে মানববন্ধন

নওগাঁর হাঁসাইগাড়ি বিলে মাছ ধরার সময় বজ্রপাতে জেলের মৃত্যু

আতাউর শাহ্ :
Update : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
Oplus_16908288

সবুজবাংলা২৪ডটকম, নওগাঁ প্রতিনিধি : নওগাঁ সদর উপজেলার হাঁসাইগাড়ি বিলে মাছ ধরার সময় বজ্রপাতে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (৪ অক্টোবর) দুপুর ১টার দিকে হাঁসাইগাড়ি বিলে এই দূর্ঘটনা ঘটে। নিহতের নাম বসু (৬০), তিনি ওই এলাকার ছুতা প্রামাণিকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বসু দীর্ঘদিন ধরে মাছ ধরা কাজ করতেন এবং আজও মাছ ধরার উদ্দেশ্যে বিলের পাড়ে গিয়েছিলেন। হঠাৎ বজ্রপাত হলে বসু মুহূর্তের মধ্যে ঘটনাস্থলেই প্রাণ হারান।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হাঁসাইগাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জালাল হোসেন, তিনি জানান, আজ দুপুরে আমরা খবর পেয়ে ঘটনাস্থলে লোক পাঠিয়েছিলাম। বজ্রপাতের কারণে ঘটে যাওয়া এই দুর্ঘটনা আমাদের সবাইকে শোকাহত করেছে। এলাকাবাসীকে নিরাপদে থাকার জন্য বিশেষ সতর্কতা অবলম্বন করার আহ্বান জানাচ্ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category