• বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
আগামী নির্বাচনই ঠিক করে দেবে বাংলাদেশ কোন দিকে যাবে : প্রধান উপদেষ্টা নবম পে-স্কেলের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: অর্থ উপদেষ্টা সরকারবিরোধী বিক্ষোভে নিহত অন্তত ২০০০ : ইরান রংপুরে স্বচ্ছ ও গ্রহনযোগ্য নির্বাচন নিশ্চিতকরণে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত শেষ মুহূর্তে জমজমাট কুমারখালীর চৌরঙ্গী বাজারের পেঁয়াজের চারা হাট নোয়াখালীতে ডাকাতি করতে গিয়ে গণধর্ষণ, গ্রেপ্তার ১ ২০১৮’র নির্বাচনে ৮০ শতাংশ কেন্দ্রে রাতে ভোট পড়ে : তদন্ত কমিটি ভারতে লাল-সবুজ জার্সিও পরতে পারবে না বাংলাদেশের সমর্থকরা দাঁড়িপাল্লায় বাজিমাত করতে চান রফিকুল ইসলাম খান গাইবান্ধায় ‎প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিলের দাবীতে মানববন্ধন

তিন দফা দাবি না মানলে ক্রিকেট বয়কটের হুমকি

ক্রীড়া প্রতিবেদক :
Update : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : নির্বাচন গ্রহণযোগ্য করার জন্য তিনটি পরামর্শ দিয়েছেন ক্লাব সংগঠকরানির্বাচন গ্রহণযোগ্য করার জন্য তিনটি পরামর্শ দিয়েছেন ক্লাব সংগঠকরা
আসন্ন ৬ অক্টোবর বিসিবি নির্বাচনে সরকারি হস্তক্ষেপের অভিযোগ তুলে মনোনয়ন প্রত্যাহার করেছেন সাবেক অধিনায়ক তামিম ইকবালসহ ১৬ জন কাউন্সিলর। তাদের অনেকেই এখন নতুন করে নির্বাচন আয়োজনের দাবি তুলেছেন। আর তিন দফা দাবি না মানলে বিসিবির পরবর্তী ক্রিকেট টুর্নামেন্টে অংশ না নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।
শনিবার (৪ অক্টোবর) মোহামেডান স্পোর্টিং ক্লাবে সংবাদ সম্মেলন করে এমন দাবি তুলেছেন ক্লাব সংগঠকরা। এ সময় নিজেদের দাবি ও এর যৌক্তিকতা উত্থাপন করেন মোহামেডানের কাউন্সিলর মাসুদুজ্জামান।
বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড পরিচালনা পরিষদের নির্বাচনের নামে প্রহসন নিয়ে যত বিতর্কের সৃষ্টি হয়েছে। এটি বাংলাদেশ ক্রিকেটকে পৃথিবীর বুকে বিতর্কিত করেছে। তাই ৬ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত করে দেশের ক্রিকেটকে কলঙ্কিত না করার জন্য অনুরোধ করা হলো। নির্বাচন গ্রহণযোগ্য করার জন্য তিনটি পরামর্শ দিয়েছেন ক্লাব সংগঠকরা। সেগুলো হলো-
১. বর্তমান ক্রিকেট বোর্ডের পরিচালনা পরিষদের মেয়াদ বাড়িয়ে একটি সুন্দর নির্বাচনের ব্যবস্থা করা যেতে পারে।
২. একটি অ্যাডহক কমিটি গঠন করে নির্বাচন আয়োজন করা যেতে পারে।
৩. বর্তমান তফসিল ও নির্বাচন কমিশন বাতিল করে পুনরায় তফসিল ঘোষণা করে নির্বাচন করা যেতে পারে।
এই তিন দফা দাবি মেনে নেওয়ার জন্য আহ্বান জানান তরা। দাবি না মানলে দেশের কোনও ধরনের ক্রিকেটে ক্লাবগুলো আর অংশ নেবে না বলেও জানানো হয়েছে সংবাদ সম্মেলন থেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category