• শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৫৩ আসনে ১১ দলীয় সমঝোতার ঘোষণা শর্ত সাপেক্ষে আগামীকাল থেকেই খেলায় ফিরতে রাজি ক্রিকেটাররা এসএসসি পরীক্ষা শুরু ২১ এপ্রিল বিএনপি প্রার্থীর বিরুদ্ধে বাউফলে জামায়াতের সংবাদ সম্মেলন কয়রায় আগুনে পুড়ে গেছে ইটভাটা শ্রমিকের বসত ঘরসহ আসবাবপত্র আগামী নির্বাচনই ঠিক করে দেবে বাংলাদেশ কোন দিকে যাবে : প্রধান উপদেষ্টা নবম পে-স্কেলের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: অর্থ উপদেষ্টা সরকারবিরোধী বিক্ষোভে নিহত অন্তত ২০০০ : ইরান রংপুরে স্বচ্ছ ও গ্রহনযোগ্য নির্বাচন নিশ্চিতকরণে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত শেষ মুহূর্তে জমজমাট কুমারখালীর চৌরঙ্গী বাজারের পেঁয়াজের চারা হাট

শিগগিরই প্রতিটি আসনে একক প্রার্থীকে ‘গ্রিন সিগন্যাল’ দেওয়া হবে : সালাহউদ্দিন আহমদ

নিজস্ব প্রতিবেদক :
Update : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির প্রার্থী বাছাই প্রক্রিয়া চলছে জানিয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, শিগগিরই প্রতিটি আসনে একক প্রার্থীকে ‘গ্রিন সিগন্যাল’ দেওয়া হবে। শুক্রবার (৩ অক্টোবর) রাজধানীর গুলশানে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
এ সময় সালাহউদ্দিন আহমদ বলেন, প্রতিটি আসনে আমাদের একাধিক যোগ্য প্রার্থী রয়েছে। অনেক আসনে ১০ থেকে ১২ জন প্রার্থীও আছে। বাছাইয়ের কাজ শেষ করে দ্রুতই প্রতিটি আসনে একক প্রার্থীকে মাঠে কাজ করার নির্দেশ দেওয়া হবে।
তিনি আরও জানান, নির্বাচনকেন্দ্রিক জোট গঠনের বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা চলছে।
বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বলেন, জরুরি কিছু ব্যতীত এমন কোনো বিষয় সামনে আনা উচিত নয়, যা জাতীয় জীবনে নতুন সংকট তৈরি করতে পারে।
গণতন্ত্র রক্ষায় রাজনৈতিক দলগুলোর ঐক্যের ওপর জোর দিয়ে তিনি বলেন, নিজেদের মধ্যে মতপার্থক্য থাকলেও ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলো গণতন্ত্রের প্রশ্নে এক থাকবে।
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, গণহত্যা চালানোর পরও আওয়ামী লীগের কোনো অনুশোচনা নেই। বরং তারা দিল্লিতে বসে দেশ নিয়ে ষড়যন্ত্র করছে। সরকারের উচিত আওয়ামী লীগের বিরুদ্ধে আইসিটি কোর্টে মামলা করা।
তিনি বলেন, আওয়ামী লীগকে বিচারের মুখোমুখি করতে বিএনপি দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছে। তবে নির্বাহী আদেশের মাধ্যমে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষপাতী নয় বিএনপি। এ বিষয়ে যা হবে তা বিচারিক প্রক্রিয়ার মাধ্যমেই হওয়া উচিত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category