• বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
আগামী নির্বাচনই ঠিক করে দেবে বাংলাদেশ কোন দিকে যাবে : প্রধান উপদেষ্টা নবম পে-স্কেলের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: অর্থ উপদেষ্টা সরকারবিরোধী বিক্ষোভে নিহত অন্তত ২০০০ : ইরান রংপুরে স্বচ্ছ ও গ্রহনযোগ্য নির্বাচন নিশ্চিতকরণে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত শেষ মুহূর্তে জমজমাট কুমারখালীর চৌরঙ্গী বাজারের পেঁয়াজের চারা হাট নোয়াখালীতে ডাকাতি করতে গিয়ে গণধর্ষণ, গ্রেপ্তার ১ ২০১৮’র নির্বাচনে ৮০ শতাংশ কেন্দ্রে রাতে ভোট পড়ে : তদন্ত কমিটি ভারতে লাল-সবুজ জার্সিও পরতে পারবে না বাংলাদেশের সমর্থকরা দাঁড়িপাল্লায় বাজিমাত করতে চান রফিকুল ইসলাম খান গাইবান্ধায় ‎প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিলের দাবীতে মানববন্ধন

পলাশবাড়ীর মনোহরপুর ইউনিয়ন বিএনপির দুই শতাধিক নেতাকর্মী জামায়াতে যোগদান

নিজস্ব প্রতিনিধি :
Update : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, গাইবান্ধা : বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনীতির আদর্শ ও কর্মকান্ডে উদ্বুদ্ধ হয়ে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়ন বিএনপির অঙ্গ সংগঠনের দুই শতাধিক নেতাকর্মী জামায়াতে যোগদান করেছেন। বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেল সাড়ে ৫টায় উপজেলার মনোহরপুর ইউনিয়নের গোডাউন বাজার মাঠে যোগদান উপলক্ষ্যে ইউনিয়ন জামায়াতের উদ্যোগে নির্বাচনী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন জামায়াতের আমীর মাও. আসাদ আলীর সভাপতিত্বে এবং সেক্রেটারী মতিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন গাইবান্ধা-০৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) নির্বাচনী আসনে জামায়াত মনোনীত প্রার্থী জেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারী অধ্যক্ষ (অব.) মাও. নজরুল ইসলাম লেবু।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আমীর আবু বক্কর সিদ্দিক। অন্যান্যরে মধ্যে জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি আবু হাসান মো. নয়া মিয়া, উপজেলা ওলামা মাশায়েখ সভাপতি মাও. আব্দুল মজিদ আকন্দ, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি খায়রুল ইসলাম চাঁন, সেক্রেটারি সাবেক সেনা সদস্য রফিকুল ইসলাম ছাড়াও মনোহরপুর ইউনিয়ন ছাত্রশিবির সভাপতি নুর আল মারুফসহ উপজেলা ও ইউনিয়ন জামায়াতের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশ শেষে উপজেলা জাতীয়তাবাদী শ্রমিকদলের যুগ্ম আহব্বায়ক ইউপি সদস্য আব্দুল বারী মন্ডলসহ প্রায় দুই শতাধিক নেতাকর্মী জামায়াতে যোগদান করেন। যোগদকারীরা ইউনিয়ন জামায়াতে কার্যালয়ে ফরম পুরণের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে করেণ জামায়াতের পক্ষ যোগদান কারীদের ফুলেল মালা পড়িয়ে বরণ করে নেয়াসহ তাদের হাতে বই তুলে দেয়া হয়।
যোগদানকারী ইউপি সদস্য বারী মন্ডল বলেন, প্রায় দেড় যুগ ধরে বিএনপির রাজনীতির সাথে যুক্ত ছিলাম। বিএনপির রাজনীতির বিভিন্ন পদে ছিলাম।
তিনি আরো বলেন, ছোট বেলা থেকেই জামায়াতের রাজনীতি ভালোবাসি। তাই জামায়াতে ইসলামীর আদর্শ ও কর্মকান্ডে উদ্বুদ্ধ হয়ে দলটিতে যোগ করিলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category