• শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৫৩ আসনে ১১ দলীয় সমঝোতার ঘোষণা শর্ত সাপেক্ষে আগামীকাল থেকেই খেলায় ফিরতে রাজি ক্রিকেটাররা এসএসসি পরীক্ষা শুরু ২১ এপ্রিল বিএনপি প্রার্থীর বিরুদ্ধে বাউফলে জামায়াতের সংবাদ সম্মেলন কয়রায় আগুনে পুড়ে গেছে ইটভাটা শ্রমিকের বসত ঘরসহ আসবাবপত্র আগামী নির্বাচনই ঠিক করে দেবে বাংলাদেশ কোন দিকে যাবে : প্রধান উপদেষ্টা নবম পে-স্কেলের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: অর্থ উপদেষ্টা সরকারবিরোধী বিক্ষোভে নিহত অন্তত ২০০০ : ইরান রংপুরে স্বচ্ছ ও গ্রহনযোগ্য নির্বাচন নিশ্চিতকরণে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত শেষ মুহূর্তে জমজমাট কুমারখালীর চৌরঙ্গী বাজারের পেঁয়াজের চারা হাট

জামায়াত নেতা মাওলানা আবুল কালাম আজাদের কয়রার বিভিন্ন দুর্গা মন্ডপ পরিদর্শন

নিজস্ব প্রতিনিধি :
Update : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, কয়রা (খুলনা) : কয়রা উপজেলার বিভিন্ন দুর্গা মন্দিরের মন্ডপ পরিদর্শন করেছেন জামায়াতে কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ। তিনি খুলনা- ৬ কয়রা- পাইকগাছা আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী। এ সময় তিনি মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে মত বিনিময় করেন। গত বুধবার (১ অক্টোবর) দিন ব্যাপী তিনি এ সকল মন্দির পরিদর্শন সহ মত বিনিময় সভায় মিলিত হন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন কয়রা উপজেলা জামায়াতের আমির ও সদর ইউনিয়ন জামায়াতের ইউপি চেয়ারম্যান প্রার্থী মাওলানা মিজানুর রহমান, উপজেলা জামায়াতের নায়েবী আমির মাওলানা রফিকুল ইসলাম, উপজেলা সেক্রেটারী শেখ সাইফুল্লাহ, সহকারি সেক্রেটারী মাওলানা সুজাউদ্দিন, শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি মোল্যা শাহাবুদ্দিন, জামায়াত নেতা মোঃ মিজানুর রহমান, মাষ্টার নুর কামাল, মাওলানা মতিউর রহমান, মাষ্টার সাইফুল্লাহ, আবু সাইদ, মাকসুদ ফকির, মাষ্টার আওছাফুর রহমান, যুব বিভাগের মোনায়েম বিল্লাহ, হাফেজ জাহিদুর রহমান, এনামুল কবির, ছাত্র শিবিরের আসমাত উল্যাহ, মাজহারুল ইসলাম সহ উপজেলা ও ইউনিয়নের জামায়াতের অসংখ্য নেতা কর্মি।

কয়রায় সাংবাদিক সদর উদ্দিনের ভাই আলাউদ্দিন সানার মৃত্যুতে বিভিন্ন মহলের শোক
কয়রা (খুলনা) প্রতিনিধি : কয়রার সিনিয়র সাংবাদিক মহারাজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব সদর উদ্দিন আহমেদ ও খুলনা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এ্যাডঃ মোমরেজুল ইসলামের মেঝ ভাই মোঃ আলাউদ্দিন সানা (৭৮) বাধ্যর্কজনিত কারনে বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকাল সাড়ে ৩ টায় উপজেলার দেয়াড়া গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না…. রাজেউন)। মৃত্যকালে তিনি স্ত্রী, ২ পুত্র ৬ কন্যা সহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। শুক্রবার জুম্মার পুর্বে মরহুম আলাউদ্দিন সানার নামাজে জানাযা শেষে পারিবারিক কবরন্থানে দাফন সম্পন্ন করা হবে। এর আগে তার আপন ভাই কয়রা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা আ,খ, ম তমিজ উদ্দিন ইন্তেকাল করেন। সাংবাদিক সদর উদ্দিন ভাই আলাউদ্দিন সানার মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে ও মরহুমের বিদেহী আত্মার কামনা করে বিবৃতি দিয়েছেন কয়রার সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

কয়রায় আগুনে পুড়ে যাওয়া ঘর মেরামতের জন্য টিন দিলেন বিএনপি নেতা এম এ হাসান
কয়রা (খুলনা) প্রতিনিধি ঃ কয়রা সদর ইউনিয়নের ৬নং কয়রা গ্রামের শ্যামল কয়ালের ২ টি ঘর আগুন লেগে পুড়ে গেছে। এ সময় তার ঘরের সব কিছু পুড়ে ছাই হয়ে যায়। সেই থেকে খোলা আকাশের নিচে অসহায়ত্ব অবস্থায় জীবন যাপন করছে তার পরিবারের সদস্যা। বৃহস্পতিবার সকালে শ্যামল কয়ালের ঘর মেরামতের জন্য ৫২ পিচ টিনের ব্যবস্থা করলেন খুলনা জেলা বিএনপির সদস্য এম এ হাসান। কয়রা উপজেলা বিএনপির পক্ষ থেকে তিনি এই টিনের ব্যবস্থা গ্রহন করেন। টিন দেওয়ার সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা শেখ সালাউদ্দিন লিটন, আবুল বাশার ডাবলু মঞ্জুর মোর্শেদ, শেখ কওছার আলম, বিএনপি নেতা মিজানুর রহমান লিটন,ফারুক হোসেন, যুবদল নেতা ইহছানুর রহমান, আনারুল ডাবলু, আছাদুল ইসলাম, ছাত্র নেতা আরিফ বিল্লাহ সবুজ, ইমরান হোসেন প্রমুখ। এর আগেও জেলা বিএনপির এই নেতা ৬নং কয়রা গ্রামে আগুনে পুড়ে যাওয়া শ্যামল কয়ালের বাড়িতে যান এরপর ক্ষতিগ্রস্ত পরিবারকে বস্ত্র দিয়ে সহযোগিতা করেন।

কয়রায় শারদীয়া দূর্গোৎসব উপলক্ষে অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণ
কয়রা (খুলনা) প্রতিনিধি ঃ কয়রায় শারদীয়া দূর্গোৎসব উপলক্ষে শ্রীশ্রী গোবিন্দ জিউ ঠাকুর মন্দির কমিটির উদ্যোগে কয়রা সদর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সনাতন ধর্মীয় বিধবা নারী, ৩ টি মন্দিরের পুরোহিত ব্রাহ্মণ এবং পূজা অর্চনাকারীদের মাঝে ১ শ পিচ বস্ত্র বিতরণ করা হয়েছে। গত বুধবার ( ১ অক্টোবর) বিকাল ৪ টায় গোবিন্দ জিউ ঠাকুর মন্দির চত্বরে এই বস্ত্র বিতরণ করা হয়। মন্দির কমিটির সভাপতি ইউপি সদস্য হরেন্দ্রনাথ সরকারের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক শিক্ষক অরবিন্দ কুমার মণ্ডলের সঞ্চালনায় বস্ত্র বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ খুলনা জেলা শাখার সাধারণ সম্পাদক বিমান সাহা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চলের সহকারি পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের খুলনা জেলা শাখার সহ-সভাপতি রতন কুমার মিত্র, যুগ্ম সাধারণ সম্পাদক অনিমেষ সরকার রিন্টু, উপদেষ্টা ইন্দ্রজিত চক্রবর্তী। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, খুলনা জেলা বিএনপির সদস্য এমএ হাসান, কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শরিফুল আলম, উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, সিনিয়র সাংবাদিক সদর উদ্দিন আহমেদ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কয়রা উপজেলা শাখার সভাপতি এ্যাডঃ অম্বিকা চরণ সানা, সাধারণ সম্পাদক দিলীপ কুমার বৈরাগী, শ্রীশ্রী গোবিন্দ জিউ ঠাকুর মন্দিরের সাধারণ সম্পাদক প্রবীর রায়। এ সময় আরো উপস্থিত ছিলেন কাশিয়াবাদ পুলিশ ফাঁড়ির এস আই আব্দুল কাদের, এ এস আই তরিকুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, কয়রা বাজার কমিটির সভাপতি সরদার জুলফিকার আলম, প্রধান শিক্ষক সুজিৎ কুমার রায়, কপোতাক্ষ কলেজের সহকারি অধ্যাপক বিদেশ রঞ্জন মৃধা, পুজা উদযাপন পরিষদ নেতা গোষ্ঠ বিহারী রায়, সরোজ রায়, শিক্ষক অসিত কুমার মণ্ডল, সুব্রত কুমার মিস্ত্রী, দুখেরাম মন্ডল, অশোক মণ্ডল, নিশিকান্ত গাইন, বিশ্বজিৎ গাইন প্রমুখ। এ ছাড়া বস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ ধর্মীয় সংগঠনের উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category