• বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
আগামী নির্বাচনই ঠিক করে দেবে বাংলাদেশ কোন দিকে যাবে : প্রধান উপদেষ্টা নবম পে-স্কেলের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: অর্থ উপদেষ্টা সরকারবিরোধী বিক্ষোভে নিহত অন্তত ২০০০ : ইরান রংপুরে স্বচ্ছ ও গ্রহনযোগ্য নির্বাচন নিশ্চিতকরণে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত শেষ মুহূর্তে জমজমাট কুমারখালীর চৌরঙ্গী বাজারের পেঁয়াজের চারা হাট নোয়াখালীতে ডাকাতি করতে গিয়ে গণধর্ষণ, গ্রেপ্তার ১ ২০১৮’র নির্বাচনে ৮০ শতাংশ কেন্দ্রে রাতে ভোট পড়ে : তদন্ত কমিটি ভারতে লাল-সবুজ জার্সিও পরতে পারবে না বাংলাদেশের সমর্থকরা দাঁড়িপাল্লায় বাজিমাত করতে চান রফিকুল ইসলাম খান গাইবান্ধায় ‎প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিলের দাবীতে মানববন্ধন

জামায়াতের নেতা-কর্মীদের ত্যাগ-কোরবানী বাংলাদেশের জমিনকে উর্বর করেছে : আব্দুল হালিম

মোস্তাফিজুর রহমান :
Update : বুধবার, ১ অক্টোবর, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, কুড়িগ্রাম : বাংলাদেশ জামায়াতে ইসলামী উলিপুর উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত আসন কমিটি ও নির্বাচনী সমাবেশে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর দিনাজপুর অঞ্চলের অঞ্চল পরিচালক মাওলানা আব্দুল হালিম বলেছেন, জামায়াতের নেতৃবৃন্দে ও কর্মীদের ত্যাগ ও কুরবানিই বাংলাদেশের জমিনকে ইসলামের জন্য প্রশস্ত করেছে। তিনি বলেন, আগামীতে নির্বাচন অবশ্যই পি.আর. (চৎড়ঢ়ড়ৎঃরড়হধষ জবঢ়ৎবংবহঃধঃরড়হ) পদ্ধতিতে অনুষ্ঠিত হতে হবে। ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং প্রত্যেক নাগরিকের ভোটকে মূল্যায়নের জন্য এ পদ্ধতিই সবচেয়ে গ্রহণযোগ্য। আওয়ামী লীগ সরকারের আমলে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের উপর চালানো জেল, জুলুম, ফাঁসি, গুম ও খুনের করুণ ইতিহাস তুলে ধরে তিনি অশ্রুসিক্ত কণ্ঠে বলেন, এসব নির্যাতন সত্ত্বেও ইসলামী আন্দোলনের অগ্রযাত্রা থেমে যায়নি। তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, নেতৃবৃন্দের ত্যাগ ও সংগ্রামের মাধ্যমেই আল্লাহর সাহায্যে ভবিষ্যতে বাংলাদেশে ইসলামের বিজয় ঘটবেই।
কুড়িগ্রাম জেলা জামায়াতে ইসলামী কর্মপরিষদ সদস্য ও আসন পরিচালক মো. জহুরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যাপক আজিজুর রহমান সরকার, কুড়িগ্রাম জেলা আমীর মাওলানা আব্দুল মতিন ফারুকী, ২৭ কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী উলিপুর উন্নয়ন ফোরামের চেয়ারম্যান সমাজসেবক উলিপুরের কৃতি সন্তান ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী, জেলা সেক্রেটারি মাওলানা মোঃ নিজাম উদ্দিন, জেলা সহকারী সেক্রেটারি অধ্যক্ষ শাহজালাল সবুজ এবং উলিপুর উপজেলার ভারপ্রাপ্ত আমীর এডভোকেট কামাল কবির লিটন প্রমুখ।
সমাবেশটি ০১ অক্টোবর ২০২৫ সকাল ৮টায় উলিপুর মতিন কারিগরি কলেজ হলরুমে অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, বেলা ৩ ঘটিকায় ২৮-কুড়িগ্রাম-৪ আসনভুক্ত রৌমারী ,রাজিবপুর ও চিলমারী উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত পৃথক আসন কমিটি ও নির্বাচনী সমাবেশেও মাওলানা আব্দুল হালিম প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন। এতে সভাপতিত্ব করেন চিলমারী উপজেলা আমীর ও আসন পরিচালক অধ্যাপক নুর আলম মুকুল, উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী বিশিষ্ট সমাজসেবক শিল্পপতি মোঃ মোস্তাফিজুর রহমান (মোস্তাক)। এর আগে সকালে স্থানীয় নেতাকর্মীদের সাথে নিয়ে মাওলানা আবদুল হালিম তিস্তা পাড়ের দুর্গম এলাকা পরিদর্শন করেন এবং সেখানকার জনগণের সাথে কথা বলেন এবং তাদের জীবনমানের খোঁজখবর নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category